বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর হচ্ছে বন্দরবাজার ফুটওভার ব্রিজ
হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর হচ্ছে বন্দরবাজার ফুটওভার ব্রিজ
সিলেট প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৪৭মি.) সিলেট’র প্রানকেন্দ্র বন্দরবাজারের কোর্ট পয়েন্ট সংলগ্ন ফুট ওভার ব্রিজটি দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর করার পরিকল্পনা চলছে। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে ।
এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। তবে এ ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সিলেট সিটি কর্পোরেশনের অধীন ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর এই ব্রিজের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন সুশীল সমাজ। তারা দাবি করছেন পরিকল্পনাহীনভাবে তৈরী করা হয়েছে এই ফুটওভার ব্রিজটি। যার কারনে ব্রিজটি তৈরীর কারনে নগরবাসী এটার তেমন কোন সুফল ভোগ করতে পারেননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এটা অপরিকল্পিত একটা ফুটওভার ব্রিজ। এতো বড় একটা স্ট্রাকচার এখান থেকে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় স্থানান্তর করলে মনে হয় না তেমন একটা কাজ হবে। তাই আমরা এটা সরানোর পক্ষে নই।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা