শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলছে: মন্ত্রী ওবায়দুল কাদের
প্রথম পাতা » ময়মনসিংহ » দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলছে: মন্ত্রী ওবায়দুল কাদের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলছে: মন্ত্রী ওবায়দুল কাদের

---ময়মনসিংহ অফিস :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাহিত্যিক ফরহাদ মজহার অপহরণের বিষয়ে নিজেই বলেছেন, সরকারকে দেশে ও বিদেশে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই তাকে অপহরণ করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে। জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

৭ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রীজ উদ্বোধন শেষে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে, কোনও জামাত-শিবির নেতাকর্মী যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ সেনাবাহিনী ১৭ ইসিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, প্রকল্প বাস্তবায়ন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিছ, উপ-পরিচালক মেজর নূর মোহাম্মদ সিদ্দিক, ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম শান্তসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দেড় বছর সময়ে
এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ওভারব্রীজের কাজ সম্পন্ন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)