শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে নির্যাতনে মুমুর্ষ সেই শিশুর মামলায় জামিন নিয়ে বাড়িতে আসামীরা
প্রথম পাতা » অপরাধ » পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে নির্যাতনে মুমুর্ষ সেই শিশুর মামলায় জামিন নিয়ে বাড়িতে আসামীরা
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে নির্যাতনে মুমুর্ষ সেই শিশুর মামলায় জামিন নিয়ে বাড়িতে আসামীরা

---জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাসবায়সা গ্রামে পারভেজ (১৪) নামে এক শিশুকে অকথ্য নির্যাতনের পর পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামীরা এখন জামিন নিয়ে বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের নির্দেশে ঘটনার ১০ দিন পর গত সোমবার সন্ধ্যায় মামলা রেকর্ড করতে বাধ্য হয় কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার করা হয় তিনজন আসামী। কিন্তু পর দিন মঙ্গলবার গ্রেফতারকৃত ৩ আসামী ও বুধবার বাকী আসামীর সকলেই ঝিনাইদহের একটি আদালত থেকে জামিন নিয়ে বাড়ি চলে যায়।

এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বুধবার শিশু নির্যাতনের নায়ক দামোদরপুর গ্রামের সাগর বিশ্বাসকে পুলিশ আটক করলেও তাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী নির্যাতিত শিশুর মা পারভিনা খাতুন অভিযোগ করেন, আমরা গরীব বলে দুর্বল ধারা দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। এ জন্য তিনি কালীগঞ্জে থানার সাবেক ওসি আমিনুল ইসলামের কারসাজিকে দায়ী করেন। পারভেজের নানা জিল্লুর রহমান ও চাচাতো নানা লিটন চৌধুরীরও একই অভিযোগ। তারা হতাশা প্রকাশ করে বলেন, নিষ্ঠুর ভাবে একটি শিশু নির্যাতনের পরও আসামীদের একদিনও জেলের ভাত খেতে হয়নি। বরং দুই দিনের মাথায় তারা জামিন নিয়ে বাড়ি এসে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে চলেছে।

এদিকে ভয়াবহ নির্যাতনের ক্ষত চিহ্ন নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু পারভেজ। প্রতিদিন প্রায় দুই হাজার টাকার ওষুধ কিনতে হচ্ছে পারভেজের জন্য। পারভেজের চাচাতো নানা লিটন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এই টাকার প্রায় সবই গ্রামবাসী সহযোগিতা করেছেন। আমাদের কিছু নেই, যে তাই দিয়ে পারভেজকে ওষুধ কিনে খাওয়াবো। কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রফুল্ল কুমার মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঢাকা মেডিকেল থেকে যে ওষুধ লিখে দিয়েছে সেটাই চলছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি বুধবার এ থানায় যোগদান করি। যোগদান করার পরই আমি হাসপাতালে পারভেজকে দেখতে গিয়েছি।

আদালত আসামিদের আগাম জামিন মঞ্জুর করেছেন। এখন আমাদের কিছুই করার নেই। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ছাদেকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সকালে পারভেজকে দেখতে উপজেলার দামোদারপুর গ্রামে যায়। আমি ব্যক্তিগতভাবে তার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা প্রদান করি। এছাড়া বাড়িতে চিকিৎসার পরিবেশ ভালো না হওয়ায় এ্যাম্বুলেন্স ডেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি। তিনি আরো জানান, এমন নির্যাতন আসলেই অমানবিক। পারভেজের পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় চালানো সম্ভব নয়। এলাকার জনগণও তাকে আর্থিকভাবে সহযোগিতা করছে। মুমুর্ষ এই ছেলেটির জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ইউএনও।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)