শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-২ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-২ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ একাংশ) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে আলোচনা শুরু হয়েছে তিন উপজেলা জুড়ে। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিয়ে অনিশ্চয়তায় দলের কর্মী ও সমর্থকরা। সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি প্রায় দেড় বছর। জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচনের দুই বছর আগেই সরকারি দল আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। গত বছরের অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলনে সভানেত্রী পুনরায় হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলিত বছরের ১৪ জানুয়ারি প্রথম ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীকে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর এমন ঘোষণার পরপরই সারাদেশে ন্যায় সিলেট-২ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেন। প্রাকাশ্য না হলেও তারা নীরবে চালিয়ে যাচ্ছেন তাদের লবিং।
গতবারের মতো এবারও সিলেট-২ আসনে কে পাবেন আওয়ামী লীগের দলীয় টিকেট তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কে হবেন সিলেট-২ আসনের নৌকার কান্ডারী ? দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার হাতে নৌকার দায়িত্ব দেন। না কি গত নির্বাচনের মতো সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আবারো দেওয়া হবে মনোনয়ন তা নিয়ে এলাকাবাসীর মাঝে চলছে গুঞ্জন।
বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগর তিন উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই আসনকে প্রধান দুই রাজনৈতিক দলই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সঙ্গে সমঝোতায় এখানে আওয়ামী লীগ থেকে কেউ প্রার্থী হননি। বরাবরই এই আসনে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রাপ্তির জন্য লড়াই করেন। আর এতে দ্বিধাবিভক্ত হয়ে পরে স্থানীয় আওয়ামী লীগ। এবারও এর ব্যতিক্রম নয়। আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে লড়তে ইতিমধ্যেই আওয়ামী লীগের দুই প্রার্থী রয়েছেন মাঠে। শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। তিন উপজেলায় তাদের অনুসারীরা নিজ নিজ নেতার মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ২৪ ঘন্টার রাজনীতিবিদ হিসেবে খ্যাত শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিক চৌধুরী। তার অনুসারী নেতা কর্মীরা মনে করেন ক্লীন ইমেজের ত্যাগী এই নেতার মনোনয়ন না পাওয়ার কোন কারণ নেই।
শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। সিলেট-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি হওয়া সাবেক এমপি হিসেবেও তিনি ছিলেন সফল। ‘২৪ ঘণ্টার রাজনীতিবিদ’ হিসেবে পরিচিত শফিক চৌধুরীর জনপ্রিয়তা, দলে অবস্থান এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের প্রয়োজনে প্রতিটি স্থানীয় নির্বাচনে রাত-দিন পরিশ্রম করে দলের জন্য কাজ করে গেছেন। তিনি বর্তমানে এমপি না হলেও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে আসছেন। তার নির্বাচনী এলাকা প্রতিদিন তিনি চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতিও লক্ষণীয়।
অপর দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বহিঃবিশ্বের বাংলাদেশি রাজনীতিতে খুবই পরিশ্রমী নেতা। নির্বাচন করার তাড়না থেকেই বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত এলাকার আসছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করছেন। এলাকায় তরুন নেতাকর্মীদের বড় একটি অংশ ইতোমধ্যেই তার বলয়ে যোগ দিয়েছে। তিন উপজেলায় নিজস্ব বলয় ঠিক করতে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া ব্রিটেনে অবস্থানরত শেখ রেহানার স্নেহধন্য হিসেবে তিনি রয়েছেন পুরো আলোচনায়। একজন অমায়িক, ভালো ও পরিশ্রমী সংগঠক হিসেবে তার দেশে ও বহিঃবিশ্বের রয়েছে সুনাম।
জানা যায়, দল আন্তপ্রাণ আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বশেষ দলীয় সম্মেলনে দলের কোন পদ পাওয়ার ব্যাপারে তদবির লবিং করেননি। উদ্দেশ্য সংসদ নির্বাচনে দলের টিকেট চাওয়া।
প্রবাসী অধ্যুষিত সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে শেষ মুহূর্তে লড়াই জমে ওঠার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। তবে আনোারুজ্জামান চৌধুরীর পক্ষে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নবীন ও প্রবীন নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ইতোমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের শফিকুর রহমান চৌধুরী বলয় ও আনোয়ারুজ্জামান চৌধুরী বলয় সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, সিলেট-২ আসনে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খান। ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন দেওয়ান তৈমুর রাজা চৌধুরী। ১৯৮৩ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক চৌধুরী (বীর প্রতিক) এমপি নির্বাচিত হন। ১৯৮৮ সালে ৪র্থ জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোয়ন পেয়ে মকসুদ ইবনে আজিজ লামা এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ট জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অন্যান্য দল অংশগ্রহণ না করায় একক প্রার্থী হিসেবে এম ইলিয়াস আলী নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শাহ আজিজুর রহমান এমপি নির্বাচিত হয়। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইলিয়াস আলী এমপি নির্বাচিত হন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী শফিকুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে জাপা নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি নির্বাচিত হন।





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)