শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের বিশ্বখ্যাত ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের বিশ্বখ্যাত ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের বিশ্বখ্যাত ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

---

ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪৩মি.) গত ৫ জুলাই চীনের বিশ্বখ্যাত শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । চীনের লিউনিং প্রদেশের শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিউ ঝিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিন বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।

এ স্বাক্ষরের ফলে সরকার হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ঢাকা বিকেএসপি’কে যে সেন্টার অব এ্যাক্সিলেন্স করার উদ্যোগ গ্রহন করেছেন, সমঝোতা স্মারক তারই এক সহায়ক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এ সমঝোতায় বিকেএসপি’র হাই পারফরমেন্স ট্রেনিংয়ের জন্য নির্বাচিত এ্যাথলেটস ও প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকছে । মহাপরিচালক মনে করেন এ সমঝোতায় বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে ক্রীড়াবিজ্ঞান বিভাগেকে যুগোপযোগী করারও সুযোগ রাখা হয়েছে । তিনি আরও মনে করেন, সমঝোতা অনুযায়ী শেনইয়াং এর এক্সপার্টরা বিকেএসপিতে এসেও কোচ ও এ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে পারবে ।

উল্লেখ্য প্রতিনিধি দলটি শেনইয়াং ছাড়াও চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের সাথেও ক্রীড়া বিষয়ে প্রাথমিক কথা হয়েছে বলে জানিয়েছেন বিকেএসপি’র মহাপরিচালক। চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ও যুগ্ম সচিব আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমিন, ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জল চক্রবর্তী ও এ্যাথলেটিক্স কোচ মো. মেহেদী হাসান ।

এর সুযোগ-সুবিধা আর সাফল্যে শেনইয়াং বিশ্ববাসীর কাছে আদর্শ । এ প্রতিষ্ঠানের এ্যাথলেটরা অলিম্পিকের মতো বড় আসর থেকে অনেক পদক অর্জন করেছেন । এক পরিসংখ্যানে দেখাযায়, এ পর্যন্ত শেনইয়াং একাডেমির প্রশিক্ষণার্থীরা ১০৩টি স্বর্ণ পদক সহ মোট ৩৬৪ পদক উপহার দিয়েছেন জাতিকে । তাই সংশ্লিষ্ঠদের মতে এ সমঝোতায় বিকেএসপি তথা বাংলাদেশই বেশি লাভবান হবে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ