শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাউফলে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিয়ছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাউফলে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিয়ছে
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাউফলে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিয়ছে

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩৪মি.) বাউফলে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচী বদলে দিয়েছে সাধারণ মানুষের ভাগ্য। কর্মসূচীর আওতায় সচেতনতা বৃদ্ধি, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ পরিবর্তন এসেছে সাধারণ মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সর্বস্তরে এর প্রচার হচ্ছে না। ফলে রাজনৈতিকভাবে এর সুফলও পাওয়া যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফলের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী পরিত্যাক্তা ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা, পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, জেলেদের আপদকালিন ভাতা, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাছ, হাঁস-মুরগী পালনসহ কুটির শিল্প বিকাশে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রকল্প, কৃষকদের সার ও বীজ প্রদান, এসিড দগ্ধ ও শারিরীক প্রতিবন্ধীদের পূনর্বাসনে ক্ষুদ্র ঋণ প্রকল্প, ভিজিডি, ভিজিএফ, পানি ও পয়:নিস্কাশন, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ফেয়ার প্রাইজ কার্ডসহ অনেক কর্মসূচী বাস্তায়িত হচ্ছে। বাস্তায়নাধিন এ প্রকল্পগুলো থেকে অর্ধ লাখেরও বেশি পরিবার উপকৃত হচ্ছে বলে সংশ্লিষ্টদের থেকে জানা গেছে।
তথ্য মতে, চলতি প্রকল্পগুলোর আওতায় ৬ হাজার ৮৬৩ জনকে বয়স্ক ভাতা, ৩ হাজার ৪৩৪ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, ৩৩৬ জন মুক্তিযোদ্ধা ভাতা, ৭৪১ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ৪৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক ভাতা, ১৮৫ জন এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে পুনর্বাসনের জন্য প্রায় ১৫ লাখ সুদমুক্ত ঋণ প্রদান, ৩ হাজার ৪০০ জন দুঃস্থ মহিলাকে দর্জি ও হাঁস মুরগি লালন পালনের ওপর প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের জন্য ৩৮ লাখ টাকা ঋণ সহায়তা প্রদান, ১ হাজার ৫৪০ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার জন্য ফেয়ার প্রাইজ কার্ড প্রদান, ৮৬৮ জন দুঃস্থ নারীকে মাতৃত্বকালিন ভাতা প্রদান এবং এদের মধ্যে ১৫১ জন দরিদ্র মহিলাকে বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের প্রায় সাড়ে ১৫ লাখ টাকা বিনা সুদের ঋণ প্রদান এবং ২০ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে।
এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ২ হাজার ১৬০ জনের মধ্যে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৪৭০ জনই মহিলা। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ঋণ নিয়েছেন বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের সাবপুরা গ্রামের কাসেম হাওলাদারের স্ত্রী মরিয়ম বেগম (৫৫), আলতাফ মৃধার স্ত্রী দিলারা বেগম (৪০) ও জয়নাল সিকদারের স্ত্রী আলোমতি বেগম(৪২)। তারা ঋণের টাকায় হাঁস মুরগির খামার করেছেন। সে খামার থেকে প্রতিদিনের ডিম বিক্রি করে যে টাকা আয় করেন, তার থেকে ঋণের কিস্তি পরিশোধ করছেন এবং সংসারের কাজেও ব্যয় করছেন।
সরেজমিন মাঠপর্যায়ে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, সরকারের গৃহীত ও বাস্তিবায়নাধিন এ সকল কর্মসূচি বাউফলে দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মসংস্থানের সুযোগ থাকায় তরুন ও যুব শ্রেণির লোকজন অনৈতিক কর্মকান্ড ছেড়ে কর্মমুখী হচ্ছেন। গ্রামে ভিক্ষাবৃত্তি পেশাও কমে আসছে। কিন্তু সরকারের এসকল কর্মসূচীসমূহ মাঠ পর্যায়ে প্রচার কম হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর সমূহের সাথে আলাপ করে জানা গেছে, প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জমাদির অভাবে ব্যাপক প্রচার করা যাচ্ছে না। বাউফল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুস সত্তার মিয়া জানান, সরকারের গৃহীত নানা কর্মসূচী বাস্তবায়নের ফলে বাউফলে সাধারণ মানুষের ভাগ্য বদল হয়েছে। কিন্তু যথাযথ প্রচার না হওয়ায় রাজনৈতিকভাবে এর সুফল পাওয়া যাচ্ছে না। সরকারি দলের নেতাকর্মীদের এবাপারে দায়িত্ব নিয়ে কাজ করা উচিৎ। বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সরকারের গৃহীত কর্মসূচী থেকে সাধারণ মানুষ যে সুফল পাচ্ছে সেটা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যেমে আরো ব্যাপকভাবে প্রচারের জন্য জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)