শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পাহাড় কেটে কোটি টাকা মুল্যের বিলাশবহুল বাড়ি নির্মাণ : প্রশাসন নিরব
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পাহাড় কেটে কোটি টাকা মুল্যের বিলাশবহুল বাড়ি নির্মাণ : প্রশাসন নিরব
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে পাহাড় কেটে কোটি টাকা মুল্যের বিলাশবহুল বাড়ি নির্মাণ : প্রশাসন নিরব

---হবিগঞ্জ প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.১২মি.) নবীগঞ্জের পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণায় সরকারী খাস জায়গায় টিলা কেটে সমতল করে এক প্রভাবশালী ব্যক্তি বিলাশ বহুল বাড়ি নির্মাণ করে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। অদৃশ্য কারনে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় অনেকে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়িসহ একাধিক জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই পরিবার। সরকারে ভূমি মন্ত্রলায় আইন অনুযায়ী একজন অসহায় ভূমিহীন ব্যক্তি যদি বাসস্থানের কোনো জায়গা না থাকে তাহলে ভুমিহীন হিসেবে শুধু মাত্র মাথাগোঁজার মত অল্প জায়গায় বসবাস করা যেতে পারবে এমন আইন প্রণয়ন থাকা সত্বেও কোটি কোটি টাকার সম্পদশালী পরিবার কিভাবে সরকারের এতটা জায়গা দখল করে টিলা কেটে সমতল করে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বিলাস বহুল বাড়ি নির্মান করে বসবাস করে আসছে সচেতন মহল এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে প্রশাসনের দিকে। একদিকে বাড়ি নির্মাণের পাশাপাশি বাড়ির নিচে সরকারি জায়গায় বিশাল সীমানা প্রচীর নির্মাণ করেছে পরিবারটি। অসাধু কিছু উর্ধ্বতর্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় দিনের পর দিন অবৈধ ভাবে বসবাস করে আসছে এই পরিবার। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি পরগণা দিনারপুর অঞ্চলের নির্জনস্থান পানিউমদা ইউনিয়নে সরকারি জায়গা দখল করে এই রকম ঘটনা ঘটছে অহরহর। পানিউমদা ইউনিয়নের হর্তকী পাড়া নামক এলাকায় সার্জন মিয়া নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি এবং তার সহোদর কোটি টাকার বাড়ি নির্মাণসহ একাধিক ভূমি দখল করে আছে। এছাড়াও বিভিন্ন স্থানে সরকারী জায়গা দখল করে সীমানা প্রচীর নির্মাণ করেছে এই পরিবার। অন্যদিকে সারাদেশে যখন পাহাড় ধ্বসে মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই প্রশাসনের নজরহীনতার অভাবে পানিউমদা ইউনিয়নে সরকারী ভূমি দখল করে পাহাড়ে নিকটেই বসবাস করে আসছে শতাধিক পরিবার। যেকোনো সময় পাহাড় ধ্বসে লোকজন মারা যাওয়ার আশংকা রয়েছে। এদিকে গত বছরের সার্জন মিয়া এলাকায় নিজেকে গদা পীরদাবীদার ব্যক্তি প্রায় দেড় কোটি টাকা খরচ করে এই বিলাস বহুল বাড়িটি নির্মাণ করেন। ঐ সংবাদ সংগ্রহকালে সরেজমিনে বাড়ি চিত্র ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলে প্রতিবেদকে বাধা দেয় অসাধু বাড়ির মালিক এর লোকজন। এরপর বিষয়টি জানাজানি হলে বাড়ির মালিক কর্তৃপক্ষ এলাকার প্রভাবশালী নেতার নাম এবং ভয়ভীতি দেখায়। দেড় কোটি টাকার বাড়ির মালিক গদা পীর নামে পরিচিত। এবং ওই বাড়িতে রাতের বেলায় বিভিন্ন ধরনের গান ও নৃত্য পরিবেশন চলে আসছে বলে অভিযোগ করেছেন অনেকে। এ ছাড়া ওই গাদা পীর এলাকার আরো অনেক সরকারী টিলা রখম ভুমি তার দখলে রয়েছে বলে ও অভিযোগ আছে। এলাকায় তার প্রভাব বিস্তার থাকার কারনে কেউ তার বিরুদ্ধে মুখ খুলার সাহস পায়না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলেন তার হাত অনেক লম্বা। এসব পত্রিকায় লিখে কোন লাভ হবেনা। প্রশাসন তার বিরুদ্বে কোন ব্যবস্থা নিবেনা। ভূমি বিশ্লেষকদের মতে পীর হন আর যাই হন তাই বলে সরকারী জায়গা দখল করে লিজ না নিয়ে দেড় কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মান করে বসবাস করা ভূমি আইনে নেই তাই তার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। দিনের পর দিন এভাবে আরো একাধিক জায়গা তাদের দখলে রয়েছে। এ ছাড়া ও পানিউমদা এলাকায় আরো বহু জায়গা প্রভাবশালীদের দখলে রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)