শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বাসর রাতে বর অপহরণকারী আজমত উল্লাহ পুলিশের খাঁচায়
বাসর রাতে বর অপহরণকারী আজমত উল্লাহ পুলিশের খাঁচায়
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহুর আলোচিত ঘটনা বাসর রাতে বর নিখোঁজ মামলার প্রধান আসামী আজমত উল্যাহকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। থানা পুলিশের সেকেন্ড অফিসার ও উক্ত মামলা তদন্ত কর্মকর্তা এস.আই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তোয়াকুল ইউনিয়নস্থ লক্ষীনগর গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এঘটনায় এপর্যন্ত মোট ৫ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
উল্লেখ্য, উক্ত মামলার ভিকটিম আসাব উদ্দিনের বাবা মঈন উদ্দিনের সাথে আসামী আজমত উল্লার সাথে জমি-জমা ও অর্থ-সংক্রান্ত লেনদেনের কারণে পূর্ববিরোধ ছিল। এই পূর্ব বিরোধের জের ধরেই আসামীরা পরিকল্পিতভাবে এমন ন্যাক্ষারনজক ঘটনা ঘটায় বলে দাবী পুলিশের।
বাসর রাতে বর অপহরণ ঘটনার পর ভিকটিম আসাব উদ্দিনের মা আনোয়ার বেগম বাদী হয়ে গত ২২ মে গোয়াইনঘাট থানায় আজমত উল্লাকে প্রধান আসামী করে ১১ জনের বিরুক্ষে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ৩২, তারিখ :২২/০/২০১৭ইংরেজি।
এ ব্যাপারে কথা হলে মামলা তদন্ত কর্মকর্তা এস.আই বদিউজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামলাটি তদন্তে প্রমানিত হয়েছে যে, পূর্ব শত্রুতার জের ধরে অপরহণ ঘটনা ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামী আজমত উল্যাহকে গ্রেফতারে করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার