শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অপহরনের দেড় মাসেও হদিস মিলেনি ডা. রেনিন সু তালুকদারের
প্রথম পাতা » অপরাধ » অপহরনের দেড় মাসেও হদিস মিলেনি ডা. রেনিন সু তালুকদারের
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরনের দেড় মাসেও হদিস মিলেনি ডা. রেনিন সু তালুকদারের

---ষ্টাফ রিপোর্টার :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৪মি.) দীর্ঘ এক বছর সাত মাস বিনাবিচারে রাঙামাটি জেলখানায় আটক থাকার পর আইনী প্রক্রিয়ায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বাহির হওয়া মাত্র গত ৫ জুন রাঙামাটি জেল গেইটের কাছাকাছি রাঙামাটি শহরের খাদ্য গুদামের সামনে থেকে ডা. রেনাইং জো প্রকাশ রেনিন সু তালুকদার ও সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে ৮-১০ জনের একটি সাদা পোশাকধারী দল অপহরণ করে নিয়ে যায়। অপহরনের ১৪ ঘন্টা পর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে চুনারুঘাট থানা পুলিশ উদ্ধার করে। কিন্তু অপহরনের দেড়মাস অতিবাহিত হলেও হদিস মিলেনি ডা. রেনিন সু তালুকদারের।
ডা. রেনিন সু তালুকদারের আইনজীবি উথোয়াই মং মারমা জানান ডা. রেনিন সু তালুকদারের স্ত্রীর বড় ভাই উসুই মং মারমা (৫৪) ২২ জুন ২০১৭ রাঙামাটি কোতয়ালী থানায় একটি সাধারন ডাইরী করেছেন। ডাইরী নং ৯৪২। ডা. রেনিন সু তালুকদারের স্ত্রীর সাথে কথা হয়েছে কিন্তু ডা. রেনিন সু তালুকদারের কোন হদিস পাওয়া যায়নি বলেন আইনজীবি উথোয়াই মং মারমা।
এদিকে ডা. রেনিন সু তালুকদারের বয়োবৃদ্ধ শশুর অংসুই প্রু মারমা মেয়ের জামাইকে সুস্থভাবে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০১৫ ইংরেজি তারিখে ডা. রেনিন সু তালুকদার পিতা-উসান সুয়ে তালুকদার, মাতা- মাতুসিং তালুকদার কলেজপাড়া, রাজস্থলী, রাঙামাটি পার্বত্য জেলা’কে পুলিশ আটক করে। আটকের পর সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)(আ)/৭(১)(৩)/১০/১৪(১)(ক)/১২, বৈদেশীক মুদ্রা বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের ২৫ খ (১)(ক) ও বিদেশী নাগরিক সম্পর্কীত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। ডা. রেনিন সু তালুকদার সবগুলি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। মুক্ত হওয়ার পরপরই তাকে অপহরণ করা হয়। এরপর থেকে ডা. রেনিন সু তালুকদারের কোন হদিস পায়নি তার আত্মীয় স্বজন।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)