শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন

---চাটমোহর প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক, বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর (ছদ্ম নাম বীরবল) চাটমোহরের হরিপুরে অবস্থিত পৈত্রিক ভিটায় সদ্য নির্মিত প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন করেছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। ২০ জুলাই বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেখা রানী বালো, বিশিষ্ট গবেষক মনোজ মন্ডল এবং প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজু।
এসময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক রওশন, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকার সম্পাদক শামীম হাসান মিলন, শামসুজ্জোহা, অধ্যক্ষ মহিউদ্দিন মিয়া, অধ্যক্ষ আলী হায়দার সরদারসহ প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত লেখকের এ পৈত্রিক নিবাস অবৈধ দখলদারদের দখলে ছিল। ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল জেলা প্রশাসন বাড়িটি অবৈধ দখল মুক্ত করে।

উক্ত ভিটায় জেলা প্রশাসন কতৃক বরাদ্দকৃত ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সোলার প্যানেল স্থাপন ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মমিন সরকার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)