শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩তম ব্যাচের বিদায়
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩তম ব্যাচের বিদায়
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩তম ব্যাচের বিদায়

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৯মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় (ফেয়ারওয়েল) অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার পুরকৌশল ভবনের সামনে থেকে সকালে আনন্দ র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হক, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, বেপজা’র সাবেক বোর্ড মেম্বার (প্রকৌশল) প্রকৌশলী এ.এ.এম জিয়া হোসেন, সিডিএ’র প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দীন চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূইয়াঁ ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। সেজন্য গুণগত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি অনুমোদিত ৩২০ কোটি টাকার ডিপিপি বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরের মধ্যে চুয়েট গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের বহুমূখী ক্ষেত্র তৈরি হয়েছে। চুয়েট থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়াররা দেশের পাশাপাশি এখন বৈশ্বিক চাহিদা মেটাতেও ভূমিকা রাখছেন। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় চুয়েটের শিক্ষার্থীরা আরো বেশি অবদান রাখছেন।

এদিকে এ উপলক্ষ্যে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে “সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো.জাহাঙ্গীর আলম। এছাড়া পৃথক দুটি টেকনিক্যাল সেশনে ‘ফ্লেক্সারাল ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট ফর আরসি বীম্স রেইনফোর্সড উইথ কার্বন ফাইবার পলিমার’ শিরোনামে চুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম এবং ‘হিস্ট্রি অব সিমেন্ট’ শিরোনামে রয়্যাল সিমেন্ট লি. এর ডিজিএম জনাব দাউদ করিম পেপার প্রেজেন্টেশন প্রদান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)