শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অন্তঃসত্বা রোগীকে বের করে ফটকে তালা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন
প্রথম পাতা » অপরাধ » অন্তঃসত্বা রোগীকে বের করে ফটকে তালা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তঃসত্বা রোগীকে বের করে ফটকে তালা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩১মি.) গাজীপুরের শ্রীপুরে রুমা আক্তার (২৩) নামে অন্তঃসত্বা মুমূর্ষ এক রোগীকে জোরপূর্বক বাইরে বের করে দিয়ে ফটক তালাবদ্ধ করে পালিয়ে গেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

২ আগস্ট বুধবার রাত ১০টায় উপজেলার মাওনা চৌরাস্তায় দি নিউ পদ্মা হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার নামক বেসরকারী হাসপাতালে এ ঘটনা ঘটে।

পরে রোগীকে তার স্বজনরা এম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। রাত ১২টা নাগাদ হাসপাতালে পৌছেন তারা। বৃহস্পতিবার ভোররাতে মৃত সন্তান প্রসব হওয়ার পর ওই নারী সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার স্বামী।

রুমা আক্তার শ্রীপুর উপজেলার মাওনা মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।

আব্দুস সাত্তার টেলিফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত ৩১ জুলাই তার গর্ভবতী স্ত্রীকে মাওনা চৌরাস্তার শাপলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গত ১ আগস্ট হাসপাতালের পরীক্ষা নিরীক্ষায় গর্ভের বাচ্চা মৃত তথ্য পেয়ে রোগীকে অন্যত্র নিয়ে যেতে পরামর্শ দেয় তারা। ওই দিন দুপুরে দি নিউ পদ্মা হাসপাতালের দালাল রঙ্গীলা বাজার এলাকার পল্লী চিকিৎসক নাসির হোসেনের সাথে ২৪ ঘন্টার মধ্যে মৃত বাচ্চা স্বাভাবিকভাবে প্রসব করিয়ে দেওয়ার জন্য ১৬হাজার টাকা চুক্তি করে রুমার পরিবার। চুক্তির পর ওই দালাল রোগীকে পার্শ্ববর্তী দি নিউ পদ্মা হাসপাতালে ভর্তি করে। ২ আগস্ট বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচার করতে গিয়ে রোগীর অবস্থা আশংকাজনক মনে হলে তাকে খুব দ্রুত অন্য কোন হাসপাতালে নেওয়ার জন্য চাপ দিতে থাকে দি নিউ পদ্মা হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে কর্তৃপক্ষ। তারা বের হতে না চাইলে হাসপাতালের স্টাফ ও মালিকেরা তাদের জোরপূর্বক গেটের বাইরে বের করে দিয়ে মূল গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়।

বুধবার রাত সাড়ে ১১টায় সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায় মূল গেটের বাইরে শতাধিক মানুষের জটলা। রোগীর বিক্ষোব্ধ স্বজনরা বাইরে দাঁড়িয়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গেটম্যানের সহযোগিতায় তালা খোলে ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়ে হাসপাতালের কেবিনে লিজা ও সাবিনা নামের ২জন রোগীকে পাওয়া যায়। একটি কক্ষে আবাসিক ডাক্তার নাভীদ তানজিমকেও পাওয়া যায়। হাসপাতালের মালিক ও স্টাফরা কোথায় আছে এমন কিছু জানেন না বলে জানান তিনি। হাসপাতালের গেটে তালা দেওয়ায় আতংকিত অবস্থায় দেখা যায় ভেতরে অবস্থানকৃত রোগী ও তাদরে স্বজনদের।

আবাসিক ডাক্তার নাভীদ তানজিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্ত্রী রোগ প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. সেলিনা আক্তার লিপি এই রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন। হঠাৎ সন্ধ্যায় ডাক্তার হাসপাতাল ছেড়ে চলে গেছেন। পরে ওনার অনুপস্থিতিতে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত সন্তানের অস্তিত্ব পেয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাসপাতালের স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. সেলিনা আক্তার লিপির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

অপর দিকে হাসপাতালের মালিক জানে আলম, নূরে আলম, রফিকুল ইসলাম ও শাহাবুদ্দিনের মোবাইল বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) আবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রোগীর স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগ পেলে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষসহ অন্যান্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ