শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

---

ষ্টাফ রিপোর্টার :: বুধবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্যগণ, কর্মকর্তাবৃন্দ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারের নীতিমালাগুলোকে মেনে এবং পরিষদের সাথে সমন্বয় রেখে আমাদের এ জেলার বসবাসরত মানুষের ভাগ্য উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে হবে। এ জেলার মানুষের উন্নয়নে কাজ করে গেলে জনগণ তা স্মরণে রাখবে। প্রতিষ্ঠানের কাজের গতি বাড়াতে হস্তান্তরিত বিভাগের যেসব শূন্য পদ রয়েছে তা অবিলম্বে পূরণের উদ্যোগ নেয়ার জন্য তিনি বিভাগীয় প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত সভায় উপস্থিত থেকে স্ব স্ব বিভাগের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, হাসপাতালের রোগীদের চিকিৎসাপত্র, ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সম্বলিত ছাপানো ফরম পরিষদ হতে প্রদানের ফলে কাজের গতি বেড়েছে। বর্তমানে একজন শিশু কনসালট্যান্ট রয়েছে এবং অন্যান্য বিভাগের জন্য কনসালট্যান্ট প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, গত জুন-জুলাই মাসে অতি বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার ২৯৭৩জন ধান ও সবজি চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জেলা পরিষদ হতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। এছাড়া সরকার কর্তৃক ৩০ভাগ ভর্র্তুকীতে কৃষকদের জন্য জেলার বিভিন্ন উপজেলায় ১০০টি পাওয়ার টিলার বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী তা বিতরণ করা হবে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, চলতি মাসের ২২ নভেম্বর হতে জেলার সরকারি ও বে-সরকারি ৯১৪টি প্রাথমিক স্কুলের ১৩হাজার ৪শত ২৯জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মাধ্যমিক শিক্ষা বিভাগের শিক্ষা কর্মকর্তা বলেন, চলতি মাসের ১নভেম্বর হতে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ১৮নভেম্বর শেষ হবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, ২২নভেম্বর থেকে জুরাছড়ি উপজেলায় হ্যান্ডবল, বরকলে কাবাডী ও সদর উপজেলায় ডিসেম্বরের ৫-৬ তারিখ সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে।
বালুখালী, নানিয়ারচর, আসামবস্তী ও কাপ্তাই হর্টিকালচার নার্সারীর উদ্যানতত্ববিদগণ বলেন, বর্তমান বিভিন্ন ফলের চারা কলম মজুদ রয়েছে এবং সবজি চারা উৎপাদন চলছে।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ১৮ নভেম্বর দিনব্যাপী জেলার পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বেসরকারি কলেজ প্রধানদের শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামীতে উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক বলেন, চলতি মাসে জেএসসি পরীক্ষার কারণে পর্যটক কম হচ্ছে। সামনের দিনগুলোতে পর্যটক বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণও আলোচনায় অংশ নেন। এছাড়া সভায় পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ভিত্তিক এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন।





আর্কাইভ