শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে মহাসমারোহে শুরু হয়েছে রাজবন বিহারে কঠিন চীবর দানোত্‍সব
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে মহাসমারোহে শুরু হয়েছে রাজবন বিহারে কঠিন চীবর দানোত্‍সব
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মহাসমারোহে শুরু হয়েছে রাজবন বিহারে কঠিন চীবর দানোত্‍সব

---

ষ্টাফ রিপোর্টার:: আজ ১৯ নভেম্বর বৃহষ্পতিবার ও শুক্রবার তথাগত বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী দানোত্তম কঠিন চীবর দান মহাসমারোহে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে উদযাপন করা হচ্ছে ৷ এই দান কার্যের বিশেষ তাত্‍পর্য্যের দিক হল চবি্বশ ঘন্টার মধ্যে সুতাকাটা হতে আরম্ভ করে সুতা রং করা,তাঁতে কাপড় বুনা এবং সেলাই করে চীবর তৈরী করে ভিক্ষু সংঘের নিকট কর্মফল, ইহকাল পরকাল ও চতুরার্য সত্যের উপর গভীর শ্রদ্ধা রেখে দান করা ৷ বৌদ্ধ শাস্ত্রে উলেস্নখ করা হয়েছে যে, এ পদ্ধতিতে কায়িক ,বাচনিক, মানসিক পরিশ্রম অধিকতর হয় তাই কঠিন চীবর দান মহা ফল প্রদায়ক ৷
এ পূণ্য কর্মে সারা দেশ থেকে তথা বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ অনুসারীগণ ও অংশ গ্রহণ করছেন ৷ শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয় ধর্মীয় আনন্দে মাতোয়ারা দেশের সকল ধর্মের সকল সম্প্রদায়৷রাজ বনবিহারের প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে বিভিন্ন সামগ্রীর দোকান, ফুলের দোকান,দানীয় বস্তু,নানান পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ৷এ এক সম্প্রীতির মিলনমেলা ৷ লোকে লোকারণ্য দুর দুরান্ত থেকে আসা প্রায় কয়েক লক্ষ জনসমাগমের নিরাপত্তা দিতে প্রস্তুত আছে রাঙামাটি জেলার পুলিশ প্রশাসন,জানিয়েছেন, উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা ৷ চীবর দানোত্‍সবের নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে রাঙামাটি জেলা প্রশাসন থেকে দুইটি ও পুলিশ প্রশাসনের চারটি মোট ছয়টি সিসিক্যামেরা বসানো হয়েছে ৷
এছাড়া পুলিশের একটি দল পানি পথে টহল, একটি দল সাদা পোশাকেসহ মোট ছয়ভাগে বিভক্ত হয়ে কাজ করবে পুলিশ প্রশাসন৷ রাঙামাটি রাজবনবিহারের উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ, আয়োজক কমিটির একজন কর্মকর্তা ও জেলা পুলিশ প্রশাসনের একজন উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন মেলার নাম করে কোন অসাধু চক্র যেন জুয়ার আসর বসিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে আঘাট করতে না পারে সেজন্য আগে থেকে সতর্ক রয়েছে কমিটি এবং পুলিশ প্রশাসন ও সেটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে৷ তবে কেউ যদি বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে রিংখেলা আয়োজন করে তবে সেটা মজা করার জন্য খেলতে পারবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির এক কর্মকর্তা ৷
১৯ নভেম্বর ও ২০ নভেম্বর দুই দিনের কঠিন চীবর দানোত্‍সবের অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে ১৯ নভেম্বর দুপুর ১.০০টায় বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণ বিকাল ৩.০১ মিঃ বেইনঘর উদ্ভোধন বিকাল ৩.১১মিঃ চর্কায় সুতা কাটা শুরু বিকাল ৫.৩০মিঃ সুতা লাঙানো শুরু সন্ধ্যা ৬.১মিঃ সুতা সিদ্ধ ও রং করা শুরু ৭.০১ মিঃ সুতা টিয়ানো শুরু রাত ৮.০০ মিঃ সুতা শুকানো শুরু ৮.৩০মিঃ সুতা তুম করা ও নলী ভরা শুরু ১০.০১মিঃ থেকে বেইন টানা, বেইন বুনা শুরু করে পরদিন সকাল ৬.০০টা পর্যন্ত ৷
২০ নভেম্বর সকাল ৬.০০টা বুদ্ধ পতাকা উত্তোলন ৬.১০মিঃ ভিক্ষুসংঘের প্রাতরাশ ৬.০১ মিঃ হতে সকাল ১১.০০মিঃ চীবর সেলাই করা সকাল ৯.০০মিঃ পরমপুজ্য বনভান্তের প্রতিচ্ছবিসহ ভিক্ষুসংঘের মঞ্চে আগমন ও আসন গ্রহণ ৯.১০মিঃ ধর্মীয় সংগীত পরিবেশন ৯.২০ মিঃ পঞ্চশীল গ্রহণসহ সংঘদান, অষ্টপরিষ্কার দান ১১.০০মিঃ ভিক্ষু সংঘকে পিন্ডদান ১২.৩০মিঃ শোভাযাত্রা সহকারে চীবর ও কল্পতরু মঞ্চে আনয়ন বেলা ২.০০মিঃ অতিথিবৃন্দের অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ ২.২০মিঃ ভিক্ষু সংঘের আসন গ্রহণ ২.২৫ মিঃ ধর্মীয় সংগীত পরিবেশন ২.৩০মিঃ পঞ্চশীল গ্রহণ ২.৫০মিঃ কঠিন চীবর উত্‍সর্গ ও দান ৩.০০মিঃবিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ৩.১০মিঃ সভাপতি/ সম্পাদকের স্বাগত বক্তব্য ৩.২০মিঃ প্রধান পৃষ্ঠপোষকের (চাকমা রাজা) বক্তব্য ৩.৪০মিঃ ভিক্ষু সংঘের ধর্মদেশনা ৪.০০মিঃ শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবীর বনভান্তের ধর্মদেশনা ক্যাসেট হতে এবং সন্ধ্যা৬.০০মিঃ প্রদীপ পূজা অনুষ্ঠিত হবে৷
আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ: সময় : বিকাল ৪.৩০ মিঃ 





আর্কাইভ