শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাঁশের সাঁকোই ভরসা ক্ষুদে শিক্ষার্থীদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাঁশের সাঁকোই ভরসা ক্ষুদে শিক্ষার্থীদের
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাঁশের সাঁকোই ভরসা ক্ষুদে শিক্ষার্থীদের

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে বছরের অধিকাংশ সময় স্কুলে যাওয়া-আসা করে তারা। একমাত্র প্রবেশ পথের বেহাল দশার কারণে বেশির ভাগই সময়ই স্কুলের সামনে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ যাতায়াত করলেও বিকল্প ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ। এ কারণে নানা দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক সময় সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে। পানিতে পড়ে নষ্ট হয় বই-খাতা, পোষাক। সাঁতার না জানা শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ থাকতে হয় অভিভাবকদের।
সরজমিন গিয়ে দেখা যায়, দেওকলস ইউনিয়নের আমিরডিং নদীর তীরঘেষা স্থানীয় দক্ষিণ সৎপুর গ্রামে অবস্থিত ‘ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়’র সামনের পুরো অংশ জুড়ে জমে আছে পানি। বিদ্যালয়ে প্রবেশের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। তার সাথে সংযুক্ত পরিত্যক্তপ্রায় কালভার্ট। বিদ্যালয় ছুটি হতেই ছাত্রছাত্রীরা কষ্ট এবং ঝুঁকি নিয়ে সাঁকো পাড়ি দিচ্ছে। এলাকার অনেকেই জানান, প্রায় দেড় হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এ সড়কটি দীর্ঘদিন ধরেই উন্নয়ন বঞ্চিত। স্থানীয় রাজার বাজার থেকে পুরান সৎপুর পর্যন্ত রাস্তাটি সংস্কার অথবা পাকাকরণ হলে সব দুর্ভোগই লাঘব হত।
কথা হয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছাবির, রবিউল, হুসাইন, জাবেদ ও আকাশের সাথে। তারা জানায়, বাঁশের সাঁকো পেরিয়ে ক্লাশে আসতে তাদের ভয় করে। অনেক সময় সাঁকো পেরুতে গিয়ে পা পিছলে পানিতেও পড়ে কেউ কেউ। বই-খাতাও ভিজে যায়। বিশেষ করে পরীক্ষার সময় বিদ্যালয়ে আসতে গিয়ে পানিতে পড়ে অনেকেরই কাপড়চোপড় নষ্ট হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, আমার তিন শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এ কারণেই অনেক সময় ব্যাহত হয় পাঠদান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম লেবু জানান, ২০০৪ সালের বন্যার পরে ফতেহপুর বিদ্যালয় সড়কে মাটি ভরাট করা হয়নি। বিদ্যায়ের সামনে যে কালভার্ট আছে, সেটি পুন:সংস্কার এবং সাঁকোর স্থলে মাটি ভরাট করলে এ সমস্যা আর থাকবে না।
এ ব্যাপারে কথা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মুহিউদ্দিন আহমদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিষয়টি নিয়ে আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করব।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)