শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রথম পাতা » খাগড়াছড়ি » আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

---খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ বাংলার মানুষ আর তার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সারাদেশের মতো খাগড়াছড়িতেও সে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করেছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নতি হয়। কিন্তু কিছু মানুষ আওয়ামী লীগের সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগে যোগদান করেছে বলে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আওয়ামী লীগ ও মহাজোট নিয়ে কট্যক্তি করে এখন আবার আওয়ামী লীগে যোগদানের জন্য উঠে পড়ে লেগেছে।
তিনি ১৩ আগষ্ট রবিবার বিকালে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষ্যে খাগড়াছড়ি মুক্তিযৃদ্ধের চেতনা মঞ্চে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, মংশেপ্রু চৌধুরী অপু এবং নীগার সুলতানা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিনেন সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, মো. সাহাবুদ্দিন মিয়া, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম ও জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে একটি বিশাল শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)