সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ : আহত ৩
হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ : আহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৭মি.) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে অলিপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে । এতে আহত হয়েছে আরো ৩ জন আজ ১৪ আগষ্ট সোমবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের আশিক মিয়া ও একই গ্রামের বাচ্চু মিয়া । খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, সিলেটমুখী ইট বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় হবিগঞ্জের বানিয়াচং মুখী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী আশিক মিয়া নিহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বাচ্চু মিয়া নামের আরো একজন মারা যায়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ