শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নারী ফেন্সিডিল ব্যবসায়ীসহ গ্রেফতার-২
নারী ফেন্সিডিল ব্যবসায়ীসহ গ্রেফতার-২
ময়মনসিংহ অফিস ::(৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক নারীসহ দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১৯ আগষ্ট শনিবার দুপুরে এ দুই মাদক ব্যবসায়ীকে নগরীর বাঘমারা এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে এসআই কৃপাসিন্ধু তরফদার ও এএসআই আঃ মজিদসহ অন্যান্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও আলোচিত ফেন্সিডিল ব্যবসায়ী রোজি আক্তার ও আরাফাত রহমান সোহাগকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে ডিবির ওসি আরো জানান।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা