শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে তজম্মুল আলী স্যারের নাগরিক স্মরণসভা
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে তজম্মুল আলী স্যারের নাগরিক স্মরণসভা
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে তজম্মুল আলী স্যারের নাগরিক স্মরণসভা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্ঠা, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন শিক্ষক তজম্মুল আলী। নিজ কর্মগুণে তিনি আজীবন মানুষের অন্তরে বেঁচে থাকবেন। তাঁর জীবন থেকে শিক্ষার্জন করে আজকের শিক্ষার্থীদেরকে নিজেদের কাজ নিজেরাই করতে হবে। কারণ নিজের বিবেকের দায় থেকে ভালো কাজ করলে মানুষের মাঝে বেশি দিন বেঁচে থাকা যায়। নিয়মের ব্যতিক্রম নেই, তাই আমাদের সবাইকে নিজেদের স্বার্থের উবের্ধ উঠে সকল কাজ করতে হবে।
তিনি আরোও বলেন, শিক্ষার্থীরা যাতে সৃজনশীল শিক্ষার্জন করতে পারে সেজন্য শিক্ষকদেরকে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যার যার ধর্মের উপর বিশ্বাস ও নৈতিকতা বজায় রেখে নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে শিক্ষার্থীদেরকে। কোন অবস্থায় জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কারণ ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই। মাদক একটি অভিশাপ, তাই মাদক থেকে সবাইকে অবশ্যাই দূরে থাকতে হবে। এতে সবাই পাবে সুস্থ ও সুন্দর একটি জীবন।
তিনি ১৯ আগষ্ট শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মরহুম তজম্মুল আলী স্যারের স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া-মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা মো. মহসিন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল আজিজ। সভাশেষে মিলাদ পরিচালনা করেন বিশ্বনাথ বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আশফাক উদ্দিন।

সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের উদ্যোগে স্যারের আতœার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, তজম্মুল আলী স্যার ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এলাকার সার্বিক উন্নয়নে সব সময়ই ছিল যার গূরুত্বপূর্ণ ভূমিকা। স্যার নানান গুণের অধিকারী ছিলেন বলে যারাই এআসনে এমপি নির্বাচিত হয়েছে, তাদের সবাই স্যারের পরামর্শ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, তজম্মুল আলী স্যারের গুণাবলী থেকে শিক্ষার্জন করে আমাদেরকে ভবিষ্যতের পথ চলতে হবে। কারণ স্যারের মতো নানান গুণে গুনান্বিত ব্যক্তিরা বারে বারে জন্মগ্রহণ করেন না।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, তজম্মুল আলী স্যার নিজের যোগ্যাতা, দক্ষতা ও কর্মগুণে মানুষের অন্তরে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। কারণ স্যারের মতো ব্যক্তির ব্যক্তিত্বের মরণ কোন দিনও হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে মরহুম তজম্মুল আলী স্যারের জন্য সবার কাছে দোয়া চেয়ে তাঁরই সুযোগ্য পুত্র মিজানুর রহমান বলেন, তার মরহুম পিতার প্রতি বিশ্বনাথবাসী চেয়ে ভালবাসা দেখিয়েছেন এরজন্য তার পরিবার কৃতজ্ঞা।
রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম কছির, সাহাব উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবদুল বারীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য আবু তালেব মুরাদ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মুকিদ, কেন্দ্রীয় খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলী, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাক্তন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যায়ের প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, শিক্ষক আবদুল ওয়াদুদ বিএসসি, সুনামগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, প্রাইম ব্যাংকের ম্যানেজার তাজ উদ্দিন, চিকিৎসক শাহনুর আলী মামুন, এম এ এম খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষার্থী তাহমিনা চৌধুরী তমা, ইফতেখার আহমদ, প্রথমা ভৌমিক অথৈ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, বৃক্ষ প্রেমিক উমরা মিয়া, শিক্ষক ফখর উদ্দিন, ফারুক আহমদ, নিশি কান্ত পাল, কবির আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহি উদ্দিন, অমৃত লাল দাস, আবদুল বারী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ মনির মিয়া, মির্জা রু¯ুÍম বেগ, বিশ্বনাথ সদর ইউপির মেম্বার জহুর আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, আওয়ামী লীগ নেতা ফজে আহমদ সেবুল, তপন দাশ, বশারত আলী বাছা, শাখাওয়াত হোসেন, আবদুল মতিন, বিএনপি নেতা ফারুক আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, জাপা নেতা আরশ আলী বাবলু, হাজী সিতাব আলী, আবদুল হান্নান, একেএম দুলাল, সুমন আহমদ সুনন, তাজ উদ্দিন বাবুল, জামায়াত নেতা মাস্টার ইমাদ উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পিনাক চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, শিক্ষক সায়েফ আহমদ সায়েক, চিকিৎসক এম এ কদ্দুছ চৌধুরী,ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী, প্রবীর কান্তি দে পিংকু, ব্যাংকার মতিউর রহমান রাসেল, সংগঠক মৌলানা লুৎফুর রহমান, মৌলানা আকমল হোসেন, হাবিবুর রহমান নুনু, আবদুল জলিল, দয়াল উদ্দিন, সাইদুল ইসলাম, ইকবাল হোসেন, আবদুল তাহিদ, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, রিপন দাশ, সুব্রত দেব সুমন, চন্দন দাশ, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল, আবদুস ছালাম, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন, মনোহর হোসেন মুন্না, সেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, আবদুর রহিম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেব রায় ও বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম প্রমুখ।





শিরোনাম এর আরও খবর

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)