শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি ::(৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীকে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। আজ ১৯ আগষ্ট শনিবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. শফিউল্লাহ। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হল উপজেলার পুরান মৌড়ি গ্রামের আনজব উল্লাহর পুত্র অনু মিয়া (৩৫)। জানা যায়, বাহুবলের তেলিয়াছড়া বালু মহালটিতে দীর্ঘ দিন ধরে সরকারি লিজ না থাকা সত্ত্বেও একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিনের নির্দেশে ভ্রাম্যমান আদালত অভিযান নামে। এরই ধারাবাহিকতায় আজ (১৯ আগষ্ট) শনিবার দুপুরে উপজেলার মধুপুর চা বাগানের পার্শ্ববর্তী তেলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত উল্লেখিত অনু মিয়াকে হাতে-নাতে আটক করে। পরে তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩