শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
খাগড়াছড়িতে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি ::(৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের কাতালমনিপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ হবে বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, ১৮ আগষ্ট শুক্রবার রাঁত পৌনে আটটার দিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জব্বার‘র নেতৃত্বে পুলিশ পানছড়ি-ঝর্নাটিলা সড়কের পাশের জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরাদেহ উদ্ধার করে। মুতব্যাক্তির পরনে প্যান্ট ও গায়ে সাদা শার্ট রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জব্বার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঐ এলাকার এক মহিলা রাস্তার পাশে জঙ্গলে গরু বাঁধার জন্য গেলে লাশ দেখতে পায়। পরে সে তার স্বামীকে ঘটনাটি জানালে তার স্বামী স্থানীয় মেম্বার অবহিত করেন। এ খবর স্থানীয় মেম্বার পুলিশকে দিলে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩