শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অটোরিক্সায় চাকায় ওড়না পেছিয়ে কিশোরীর মৃত্যূ : পাশে বসে কাঁদছে শিশু
প্রথম পাতা » অপরাধ » অটোরিক্সায় চাকায় ওড়না পেছিয়ে কিশোরীর মৃত্যূ : পাশে বসে কাঁদছে শিশু
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অটোরিক্সায় চাকায় ওড়না পেছিয়ে কিশোরীর মৃত্যূ : পাশে বসে কাঁদছে শিশু

---ময়মনসিংহ অফিস :: (৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) ময়মনসিংহের নান্দাইলে অটোরিক্সার চাকায় ওড়না পেছিয়ে শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যূ হয়েছে। আর মরদেহের পাশে বসে কাঁদছে চার বছরের এক শিশু। সেইসাথে পরিচয় সনাক্ত না হওয়ায় এ নিয়ে মহাসমস্যা দেখা দিয়েছে।

২২ আগষ্ট মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৗরশহরের চন্ডীপাশা সিনেমা হল এলকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসিরা জানান,চন্ডীপাশা চৌরাস্থা মোড় এলাকা খেকে ওই কিশোরী সাথে একটি ছোট ছেলে নিয়ে অটোরিক্সায় উঠে। চন্ডীপাশা সিনেমা হল এলাকায় আসার পর হঠাৎ যাত্রীর চিৎকার শুনে মেয়েটিকে গলায় ওড়না পেঁচিয়ে অটোরিক্সায় চাকায় আটকে যাবার অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে এলাকাবাসিরা দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাসপাতালে লাশ দেখতে আসা দর্শনার্থীরা জানান, এসময় নিহত মেয়েটির মরদেহের পাশে বসে থাকা ছেলেটিকে জিজ্ঞাসা করা হলে শিশুটি জানায়, তার নাম সোহাগ (৫),মেয়েটি তার আপু (বোন ) সোহাগী (১৮),বাবার নাম সফিক ,মায়ের নাম জানেনা, বাড়ি কখনও ভৈরব আবার কখনও নরসিংদী বলে জানায়।

স্থানীয় ও নান্দাইল মডেল থানা সূত্র জানায়, চন্ডীপাশা চৌরাস্থা মোড় এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই কিশোরী গতকাল সোমবার রাতে বগুড়া থেকে ময়মনসিংহ বাসষ্ট্যান্ডে নামে। পরে কিশোরগঞ্জ যাবার উদ্দেশ্যে বাসে উঠার পর তার পাশের সীটে বসা বাসযাত্রী নান্দাইলের চন্ডীপাশা ধুরুয়া এলকার রানুয়ারা বেগমকে জানায়, মেয়ে মানুষ রাতে এভাবে একা একা বাসে যেতে ভয় করছে। রানুয়ারা ওই কিশোরীকে সহানুভূতি দেখিয়ে রাতে নিজের বাড়ি নিয়ে আসেন। রাত যাপনের পর মঙ্গলবার দুপুরের দিকে ওই কিশোরী তার ভাইকে সাথে নিয়ে তার এক আত্মীয়ের বাসা কিশোরগঞ্জের পগলা মসজিদের কাছে যাবার উদ্দেশ্যে অটোরিক্সার যাত্রী হয়ে এ দূর্ঘটনার শিকার হন।

এদিকে নিহত কিশেরীর ছোট ভাই সোহাগকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার বড় বোনের মরদেহের পাশে বসে কান্না করতে দেখা গেলেও নিহতের পরিচয় সনাক্ত না হওয়ায় মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। অবুজ শিশু সোহাগ তার বোনের মরদেহ তার সামনে থেকে কোন ভাবেই পুলিশকে নিতে দিচ্ছেনা।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার ইউনুস আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহতের পরিচয় সনাক্তের জন্য দেশের সকল থানায় জানানোর পাশাপশি মিডিয়াকর্মীদের সহায়তার মাধ্যমে এ অবুজ শিশুটিকে পরিবারের কাছে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।





আর্কাইভ