শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবশেষে অটোরিক্সায় চাকায় ওড়না পেঁচিয়ে নিহত কিশোরী ও শিশুটির পরিচয় মিলেছে
প্রথম পাতা » অপরাধ » অবশেষে অটোরিক্সায় চাকায় ওড়না পেঁচিয়ে নিহত কিশোরী ও শিশুটির পরিচয় মিলেছে
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে অটোরিক্সায় চাকায় ওড়না পেঁচিয়ে নিহত কিশোরী ও শিশুটির পরিচয় মিলেছে

---ময়মনসিংহ অফিস :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৪মি.) ময়মনসিংহের নান্দাইলে অটোরিক্সার চাকায় ওড়না আটকে শ্বাসরুদ্ধ হয়ে নিহত অজ্ঞাত কিশোরী ও মরদেহের পাশে বসে কান্নারত চার বছরের শিশুটির পরিচয় অবশেষে সনাক্ত হয়েছে। পরিচয় নিশ্চিত হবার পর লাশ মর্গে প্রেরণ করার পাশাপাশি সেই ছোট শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেয়া হয় বলে জানায় পুলিশ।

বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়। তার আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নান্দাইলে অটোরিক্সায় চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয় ওই অজ্ঞাত কিশোরী।

নান্দাইল মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত কিশোরী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবতী গ্রামের শফিক মিয়া ও শাহানা খাতুনের একমাত্র মেয়ে সোহাগী আক্তার (১৬) এবং কান্নারত শিশুটি তারই ছোট ভাই সোহাগ (৪)।
নিহত উক্ত কিশোরী ও শিশুটি ঢাকা থেকে নিজ বাড়ি ভৈরব যাবার উদ্দ্যেশ্যে গত সোমবার (২১ আগস্ট) ভূলক্রমে ঢাকা-তাড়াইলগামী যাত্রীবাহী বাসে উঠে নান্দাইল উপজেলা সদরে এসে নেমে পড়ে। রাত গভীর হয়ে যাওয়ায় একই বাসের যাত্রী পাশের সীটে বসা নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামের রেণুয়ারা বেগমের বাড়িতে আশ্রয় নিয়ে রাত যাপন করে। পরদিন মঙ্গলবার (২২ আগস্ট) সকালে নাস্তা সেরে সোহাগী আক্তার ও তার ভাই সোহাগ ফের বাড়ির উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠে। কিন্তু চন্ডীপাশা সিনেমা হল এলাকায় অসার পর চলন্ত অটোরিক্সার চাকায় কিশোরীর গলায় ওড়না পেঁচিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে। অটোরিক্সার চালক কিশোরীকে নান্দাইল উপজেলা সদর হাসপাতাল নিয়ে যাবার পর হাসপাতাল গেইটে তার অটোরিক্সাটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় জরুরী বিভাগে কিশোরীকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর নান্দাইল মডেল থানা পুলিশ অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে যায়। সেইসাথে উক্ত কিশোরী ও শিশুর পরিচয় সনাক্তের জন্য নান্দাইল মডেল থানা পুলিশ এবং সংবাদ কর্মীদের সহযোগিতা কামনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার চালায়।

অপর দিকে ঘটনার পর নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. ইউনুস আলী এ ব্যপারে নান্দাইল মডেল থানার এসআই সাফায়েত হোসেনকে কিশোরগঞ্জ জেলায় অনুসন্ধান চালানোর কথা বলেন। পরে ব্যাপক অনুসন্ধানে বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে নিহত উক্ত কিশোরী ও মরদেহের পাশে বসে কান্নারত শিশুটির সঠিক পরিচয় পাওয়া যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. ইউনুস আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিএইচটি মিডিয়াসহ মিডিয়াকর্মী ভাইদের সহযোগিতা ও থানার এসআই সাফায়েত হোসেন’র অক্লান্ত পরিশ্রমের ফলে নিহত কিশোরী ও ছোট শিশুটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। অতঃপর ছোট শিশু সোহাগকে তার মা’ শাহানা খাতুনের কোলে তুলে দেয়া হয়। সেইসাথে নিহত সোহাগী’র মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরনও করা হয়।
উল্লেখ্য, গতকাল ২৩ আগষ্ট সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ “অটোরিক্সায় চাকায় ওড়না পেছিয়ে কিশোরীর মৃত্যূ : পাশে বসে কাঁদছে শিশু” শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ