শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » সাফারি পার্কে প্রথম হাতির শাবক প্রসব
প্রথম পাতা » গাজিপুর » সাফারি পার্কে প্রথম হাতির শাবক প্রসব
সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফারি পার্কে প্রথম হাতির শাবক প্রসব

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৯মি.) গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো আবদ্ধ পরিবেশে মা হাতি (মুক্তিরানি) বাচ্চা প্রসব করেছে।

২৭ আগস্ট রবিবার রাত সাড়ে ১০টার দিকে পার্কের এলিফ্যান্ট এভিয়্যারিতে শাবকটির জন্ম হয়। শাবক ও মা সুস্থভাবে নির্দিষ্ট জায়গায় চলাচল করছে। বর্তমানে নবজাতকসহ পার্কের মোট হাতির সংখ্য ৭টি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, ৪ বছর আগে দেশের বিভিন্ন জায়গা থেকে ২টি পুরুষ ও ৪টি নারী হাতি সংগ্রহ করা হয়েছিল। দীর্ঘদিন পরিকল্পিত পরিচর্যার পর বাচ্চার জন্ম হলো। খুব শিগগিরই আরও শাবক জন্ম হতে পারে। নব্য মা হওয়া হাতিটির প্রসব বেদনা শুরু হওয়ার কয়েক দিন আগেই একটি নির্দিষ্ট ঘন জঙ্গলে তাকে উন্মুক্ত করা হয়েছিল। গত রাতে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শাবকের জন্ম দেয় মা হাতিটি। এই হাতিটি ২০১৬ সালের ২১ মে বান্দরবান থেকে আনা হয়েছিল।

২৮ আগস্ট সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, মা হাতিটি বাচ্চাকে আড়াল করে রাখতে চাইছে। কেউ কাছে যেতে চাইলেই মা হাতি তেড়ে আসে। প্রচণ্ড রোদে একটি ঝুপে বাচ্চাকে রেখে পাহাড়া দিয়ে রাখছে মা হাতিটি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণি পরিদর্শক আনিসুর রহমান জানান, বর্তমানে মা ও নবজাতককে নিরাপত্তার জন্য দর্শনার্থীদের কাছ থেকে দূরে রাখা হয়েছে।

সহকারী বন সংরক্ষক ও বঙ্গবন্ধু সাফরি পার্কের তত্ত্বাবধায়ক শাহাবুদ্দিন জানান, বাংলাদেশে কোথাও আবদ্ধ পরিবেশে এর আগে হাতির শাবক জন্মানোর ঘটনা ঘটেনি। সাফারি পার্কের হাতিদের থাকার জায়গাটি অত্যন্ত প্রাকৃতিক হওয়ায় সুস্থ ও স্বাভাবিক শাবক প্রসব সম্ভব হয়েছে।

তিনি জানান, হাতিরা গর্ভধারণের পর ২০ থেকে ২২ মাসের মধ্যেই বাচ্চা প্রসব করে। এরা বাচ্চা জন্ম দেয়ার পর তুলনামূলক হিংস্র হয়ে উঠে। জন্মের পর পরই স্বভাবগত কারনে মা হাতি খাদ্য গ্রহণে কিছুটা অনাগ্রহ দেখায়। শাবকের জন্মের পর থেকেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এখনো জানা সম্ভব হয়নি বাচ্চাটি মহিলা না পুরুষ।





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)