শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে চুরি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে চুরি
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে চুরি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

গাজীপুর বিআরটিএ অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ আশরাফ সিদ্দিকী জানান, নগরীর ভাওয়াল রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বপাশে দোতলা ভবনে ৩০ আগস্ট বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আশরাফ বলেন, বৃহস্পতিবার সকালে অফিসের সহকারী কার্যালয়ে ঢুকতে গিয়ে কলাপসিবল গেটের ও দরজার তালা ভাঙ্গা দেখেন।

পরে ভিতরে ঢুকে দুইটি কম্পিউটার, একটি ওয়েব ক্যামেরা ও কিছু মুল্যবান মালামাল লুট হয়ে গেছে দেখতে পান বলে জানান আশরাফ।

গত নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ বার চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আশরাফ বলেন, বিআরটিএ কার্যালয় ভবনের দোতালার দক্ষিণ পাশে জেলা নির্বাচন অফিস, উত্তরে জেলা খাদ্য কর্মকর্তাসহ কয়েকজন সরকারী কর্মকর্তার কার্যালয় রয়েছে। নীচতলায় একপাশে পুলিশ ফাঁড়ি ও গারদখানা রয়েছে। ফাঁড়িতে ও গারদখানায় সব সময় পুলিশ থাকে।

বার বার চুরির ঘটনার কারণে কার্যালয়ে কলাপসিবল গেট, বারান্দায় গ্রিল লাগানো হয়েছে। গেট ও দরজার মিলিয়ে পাঁচটি তালা ভেঙ্গে এরকম সুরক্ষিত এলাকায় অবস্থিত একটি অফিসে চুরি ঘটনা ঘটল।

এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।





আর্কাইভ