শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে উপগুপ্ত মহাথের প্রতিমূর্তি উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে উপগুপ্ত মহাথের প্রতিমূর্তি উদ্বোধন
মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে উপগুপ্ত মহাথের প্রতিমূর্তি উদ্বোধন

---

ষ্টাফ রিপোর্টার :: (২১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪৪মি.) রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্র্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধদের শুভ মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে বিহারে বিহারে চলে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
মধু পূর্ণিমায় রাঙামাটি আসামবস্তী বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার উদ্বোধন করা হয় নব-নির্মিত উপগুপ্ত মহাথের এর প্রতিমূর্তি। রাঙামাটি পৌরসভার অর্থায়নে ১১ লক্ষ টাকা অর্থায়নে এই বুদ্ধ প্রতিমূর্তি নির্মাণ করা হয়।
রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বিহার সংলগ্ন কাপ্তাই হ্রদে উপর নির্মিত এই জল বুদ্ধ মুর্তির উদ্বোধন করেন।

বিহার প্রাঙ্গণে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান ও অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাঙামাটি পৌরসভাও তার সীমিত সামর্থে সাহায্য করে যাচ্ছে। আসামবস্তি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে উপগুপ্ত মহাথেরর (জল বুদ্ধ) প্রতিবিম্ব স্থাপনে পৌরসভা আর্থিক সহায়তা দিয়েছে। তিনি আগামীতেও যতদুর সম্ভব শহরের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন।
এসময় রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, সমাজের শান্তি শৃংখলা ও ধর্মীয় মূল্যবোধ বজায় থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে।

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা আয়োজিত মধু পুর্নিমা ও বুদ্ধ প্রতিমূর্তি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি  মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া।

এছাড়া বক্তব্য রাখেন, বিহারের সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া,পৌর মহিলা কাউন্সিলর সোমা বেগম পূর্নিমা ও জল বুদ্ধ প্রতিমূর্তি নির্মান কমিটির আহ্বায়ক অলক চৌধুরী প্রমুখ।
বিহারের উপধ্যক্ষ করুনাময় ভিক্ষু উপাসক-উপাসিকাদের মাঝে ধর্মীয় দেশনা দেন।





আর্কাইভ