শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামাতে খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামাতে খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামাতে খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি

---এবিএম জাবের উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) বিদ্যালয় প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পর পাশ ঘেঁষে বয়ে যাওয়া খালের ওপর তৈরি হয়েছে সাঁকো। সাঁকো পেরিয়ে নির্বিঘ্নে বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ছোট বমুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে প্রবাহিত হচ্ছে ছোট বমু খাল। বর্ষায় খালের প্রবল স্রোতের কারণে বিদ্যালয়ে যেতে পারে না খালের উত্তর পাড়ের পাঁচটি গ্রামের শিক্ষার্থীরা।

এ জন্য এলাকার বাসিন্দারা বমু খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। অবশেষে বিদ্যালয় প্রতিষ্ঠার ৫২ বছর পর খালের ওপর নির্মিত হয়েছে কাঠের সাঁকো। সাঁকো পার হয়ে এখন নির্ভয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা।

ছোট বমুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ ছোট বমু খালের ওপর একটি কাঠের সাঁকো তৈরির উদ্যোগ নেন। পরে এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের চাঁদার টাকায় গত ৮ আগস্ট খালের ওপর তৈরি হয় ৩৫ ফুট লম্বা সাঁকো।

সাঁকো নির্মাণে ব্যয় হয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা। সাঁকো নির্মিত হওয়ায় ছোট বমু খালের উত্তর পাড়ে অবস্থিত বলিপাড়া, ওয়াংপাড়া, পানছড়িপাড়া, ছোট বমু মুসলিমপাড়া ও ভিলেজারপাড়ার শিক্ষার্থীরা বৃষ্টির সময়ও বিদ্যালয়ে যেতে পারছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শংখুইহ্লা মারমা বলে, ‘বর্ষায় আমরা বিদ্যালয়ে আসতে পারতাম না। নতুন কাঠের সাঁকো হওয়ার পর এখন বৃষ্টি হলেও বিদ্যালয়ে আসতে পারছি।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উচাসিং মারমা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত লামার ছোট বমুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে দুই শতাধিক শিক্ষার্থীকে ছোট বমু খাল পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। প্রতিষ্ঠার পর থেকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবশেষে এলাকাবাসীর উদ্যোগে সাঁকো তৈরি হলো।

ছোট বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সিএইচটি মিডিয়াটুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে বমু খালের ওপর একটি কাঠের সাঁকো তৈরির উদ্যোগ নিই আমরা। এরপর এলাকাবাসী আমাদের সাহায্যে এগিয়ে আসে। সবার সহযোগিতায় সাড়ে ছয় হাজার টাকা খরচ করে সেতুটি নির্মাণ করা হয়েছে।’

এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু সিএইচটি মিডিয়াটুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ‘ছোট বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয় যেতে এত কষ্ট হয় আমি আগে জানতাম না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)