শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » জাতিসংঘে দুইটি সম্মাননা পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা
প্রথম পাতা » জাতীয় » জাতিসংঘে দুইটি সম্মাননা পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে দুইটি সম্মাননা পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) আগামী ১২ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৭২তম অধিবেশন শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ বিতর্ক। এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে যাচ্ছেন।

এনিয়ে পরপর তিনবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পুরস্কৃত হলেন শেখ হাসিনা। পৃথিবীর কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের এই কৃতিত্ব নেই। এবারের সাধারণ পরিষদ অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো, ‘জনগণের ওপর আলোকপাত: বিশ্বে সবার জন্য শান্তি এবং সম্মানজনক জীবন’। এবারের মূল প্রতিপাদ্যের যে বিষয়গুলোর ওপর নজর দেওয়া হবে, সেগুলো হলো, শিক্ষা, জলবায়ু এবং সামাজিক উন্নয়ন। এর মধ্যে শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য জাতিসংঘ পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা।

শিক্ষায় বৈষম্য হ্রাস, নারী শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিক্ষার হার বৃদ্ধিতে অবদানের জন্য শেখ হাসিনাকে সম্মাননা স্বীকৃতি দেওয়া হবে। এর আগেও তিনি শিক্ষার জন্য ইউনেসকো পুরস্কারে ভূষিত হয়েছিলেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নারী শিক্ষাকে অবৈতনিক করা, শিক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন, যা অনুকরণীয়।

এছাড়াও শেখ হাসিনাকে সামাজিক উন্নয়নে উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে, এবারের সাধারণ পরিষদের অধিবেশনে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বাংলাদেশে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প সহ আশ্রায়ন, বিধবা ভাতার মতো কর্মসূচি গুলোকে জাতিসংঘ রোল মডেল কর্মসূচি হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়ছে, একটি নিম্ন মধ্যম আয়ের দেশ যেভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে, তা বিশ্বে একটি মডেল। এর মাধ্যমে দরিদ্র হ্রাস হয়েছে এবং বৈষম্য কমেছে। এই সব সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্ভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্ভাবনী কর্মসূচির জন্য জাতিসংঘ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন শুরুর পরপরই জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘের পুরস্কার ও স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তি ও দেশের নাম ঘোষণা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)