বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেট থেকে ট্রিপল মার্ডারের আসামীকে গ্রেফতার
সিলেট থেকে ট্রিপল মার্ডারের আসামীকে গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) সুনামগঞ্জের আলোচিত ট্রিপল মার্ডারের’ আসামী জায়েদ আহমদ সিলেট নগরী’র আখালিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি বিশেষ টিম।সুনামগঞ্জের দিরাই থানাধীন হাতিয়া এলাকার আলোচিত ট্রিপল মার্ডারে সাথে অভিযুক্ত পলাতক আসামী জায়েদ আহমদ সিলেট নগরীর আখালিয়া আবাসিক এলাকায় আত্মগোপন করে রয়েছে জানতে পেরে র্যাব-৯ এর একটি বিশেষ এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া বর্ডারগার্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত একজন আসামীকে গ্রেফতার করে।
আলোচিত ‘ট্রিপল মার্ডারের’ আসামী জায়েদ আহমদ বুধবার সন্ধ্যায় নগরীর আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি টিম। আজ বৃহস্পতিবার বেলা ১ টায় গণমাধ্যমের কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ মিডিয়া সেল।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে সুনামগঞ্জে দিরাইয়ের হাতিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জায়েদ আহমদ লেবাস।
মিডিয়া কর্মকর্তা জানান- ‘র্যাব-৯ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া বর্ডারগার্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স এর সহায়তায় হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জায়েদ নামের আসামী সুনামগঞ্জে দিরাই থানার তাহার নিজ এলাকা হাতিয়ায় তিনজন ব্যক্তি হত্যার ঘটনার সাথে জড়িত যা এলাকায় আলোড়ন সৃষ্টি করে। বর্ণিত হত্যার ঘটনার দায়েরকৃত হত্যা মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন আছে।’
র্যাব জানিয়েছে- ‘জায়েদ গ্রেফতার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সিআইডিতে হস্তান্তার করা হয়েছে।’





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার