শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » শিক্ষক নিয়োগ বাণিজ্যে’র অভিযোগে খাগড়াছড়িতে মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » শিক্ষক নিয়োগ বাণিজ্যে’র অভিযোগে খাগড়াছড়িতে মানববন্ধন
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষক নিয়োগ বাণিজ্যে’র অভিযোগে খাগড়াছড়িতে মানববন্ধন

---
মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বাণিজ্যে অভিযোগ এনে একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের প্রতিবাদ ও মন্ত্রনালয়ের নির্দেশনায় জনসংখ্যানুপাতে উপজাতী-অউপজাতীদের সমান সংখ্যাক নিয়োগ প্রদানের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশ।

শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী এস্কয়ারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন, প্রচার সম্পাদক শাহীন আলম,টেকনিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ভূয়াছড়ি ইউনিয়ন সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।

এতে নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালীদের বিশেষ কোটার নামে পিষ্ট করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ কমিটি গঠন করে বাঙালী জাতির ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে। তারা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বলেন, উপজাতীয়দের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে বাঙ্গালীদের বঞ্চিত করে নতুন খেলায় মেতে উঠেছে।

পরিক্ষার নির্ধারনের দিন সারাদেশে শিক্ষক নিবন্ধন ছিল উল্লেখ করে লিখিত পরীক্ষার তারিখ দিয়ে অনেক মেধাবিদের পরীক্ষার সিটে বসতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়। আর তাদের বেশীর ভাগই বাঙালী বলে জানান। পার্বত্য চট্টগ্রামে বিশেষ গোষ্ঠি তাদের স্বার্থ হাছিলের লক্ষে বাঙ্গালীদের মাইনাস পয়েন্টে রেখে উপজাতীদের অগ্রাধিকার দেওয়ার খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেন। অবিলম্বে প্রশ্নবিদ্ধ পরীক্ষা বাতিল করে সম-কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া না হলে জেলা পরিষদ ঘেরাও করাসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী জানান উপস্থিত নেতৃবৃন্দরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)