শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে জরিপ আতংকে শত শত ভূমিহীন পরিবার
প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে জরিপ আতংকে শত শত ভূমিহীন পরিবার
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাউফলে জরিপ আতংকে শত শত ভূমিহীন পরিবার

---পটুয়াখালী প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২১মি.) জরিপ আতংকে দিন কাটাচ্ছেন পটুয়াখালীর বাউফল উপজেলার চরবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতশত ভূমিহীন পরিবার।আদালতে মামলার নিষ্পত্তি না হওয়ার আগেই এ ধরনের জরিপকে অন্য ইউনিয়নের সাথে সংযুক্ত করার পায়ঁতারা করার অভিযোগ করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
চেয়ারম্যানের অভিযোগ, চন্দ্রদ্বীপ ইউনিয়নকে নিচ্হ্ন করার জন্যই একটি মহলের প্ররোচনায় এ জরিপ করা হচ্ছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাছ জানান, প্রায় ১১ হাজার ৯১৫ জন লোকসংখ্যা নিয়ে ২০১৩ সালের ৩ জানুয়ারি ১১টি মৌজা নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন গেজেটভূক্ত হয়। গেজেটভূক্ত ওই ইউনিয়নের ৬৯, ৭৪ এবং ১৪৬ জে.এল এর প্রায় ১ হাজার একর জমির চরগুলো ১৯৭৯ সালে দিয়ারা জরিপের মাধ্যমে প্রায় ৬০ একর জমি ৪ শতাধিক ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেওয়া হয়েছিল। কিন্তু ভূমি অফিসে অসহযোগিতার ফলে ভূমিহীনরা বন্দোবস্তের দলিল হাতে পায়নি। এ নিয়ে দেনদরবার চলার ফাঁকে ১৯৯৩-৯৪ সালে হাইকোর্টের সাবেক এ্যাটর্নি জেনারেল অফিসের অফিস সহকারি বাউফলের নাজিরপুরের কাদের মোল্লার ছেলে হাফিজুর রহমান প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে নিজ নামসহ আত্মীয়-স্বজন, চাকুরিজীবি, নাবালক, ব্যাবসায়ি ও বেনামে ৩২০ একর জমি বন্দোবস্ত নেন।ওই সময় ভূমিহীনরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করলে ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি ভূরা/পটু/প্রতি/৯২-৭২/১(১) নং স্মারকের মাধ্যমে জেলা প্রশাসক অবৈধ বন্দোবস্ত বাতিলের নির্দেশ দেন। ঐ নির্দেশকে চ্যালেঞ্জ করে হাফিজুর রহমানের লোকজন বাউফল সহকারি জজ আদালতে ১০১/৯৮ দেওয়ানি মামলা দায়ের করেন। যাহা ২০০৪ সালের ১৫ মে খারিজ হয়ে যায়। এরপর জেলা প্রশাসন অনেক যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেন।

এদিকে মামলায় পরাজিত চক্রটি ভূমিহীনরা যাতে জমি ভোগ করতে না পারে সেজন্য মামলা মোকদ্দমাসহ নানা কৌশল নেয়। বিষয়টি নিয়ে পটুয়াখালী জেলা জজ আদালতে প্রকৃত ভূমিহীনদের পক্ষে একটি মামলা (নং ১১৮/২০১৩) চলমান রয়েছে। যার পরবর্তি শুনানির তারিখ আগামি ২৪ সেপ্টেম্বর ধার্য আছে।
এদিকে মামলার নিষ্পত্তি না হলেও ভূমি মন্ত্রণালয়ের অধীন একটি জরিপকারী দল ওই চরগুলোতে জরিপ কাজ শুরু করেছেন। নতুন করে এ জরিপের ফলে শত শত ভূমিহীনরা শংকিত হয়ে পড়েছেন। এছাড়া একাধিক ভূমিহীন অভিযোগ করেন, জরিপকারী দলটি জরিপের নামে এবং জমি না পাওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
অপরদিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অভিযোগ করেন, একটি মহলের প্ররোচনায় তার ইউনিয়নটি বিলুপ্তি করতে জরিপকারীদলটি ইউনিয়নের ৬৯, ৭৪ এবং ১৪৬ জে.এল এর প্রায় ২ থেকে আড়াই হাজার একর জমির চরগুলো কর্তন করে পাশ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের সাথে সংযুক্ত করতে চাচ্ছে। এরফলে তার ইউনিয়নের আয়তন ও লোকসংখ্যা কমে যাবে এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের অস্তিত্ব সংকটে পড়বে।
জরিপকারী দলের সদস্য নূরে আলম টাকা পয়সা গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা রাস্ট্রপতির আদেশ বলে জরিপ করছি। যে কোন আদালতে মামলা-মোকদ্দমা চলমান থাকলেও আমরা জরিপ করতে পারবো। আমাদের কেউ বাধা দিতে পারবে না।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন, এটা ডিজিটাল জরিপ। কোন ইউনিয়নের ভূমি অন্য ইউনিয়নের সাথে সংযুক্ত করার সুযোগ নাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)