শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট ক্ষতিগ্রস্ত ৮৮৫ কিমি সড়ক সংস্কারে ৩৫১ কোটি টাকা প্রয়োজন
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট ক্ষতিগ্রস্ত ৮৮৫ কিমি সড়ক সংস্কারে ৩৫১ কোটি টাকা প্রয়োজন
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট ক্ষতিগ্রস্ত ৮৮৫ কিমি সড়ক সংস্কারে ৩৫১ কোটি টাকা প্রয়োজন

---সিলেট প্রতিনিধি :: (৩১ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৮মি.) সিলেট বিভাগে কয়েক দফা বন্যায় রাস্তাঘাট ভেঙ্গে যানবাহন চলার অনুপযোগি হয়ে পরেছে। ফলে ভাঙ্গা সড়ক যানবাহন চলছে খুড়িয়ে খুঁড়িয়ে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় প্রায় ৮৮৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এসব সড়ক সংস্কারে ৩৫১ কোটি টাকা প্রয়োজন। সড়কে সংস্কার কাজ করতে অর্থ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বর্ষা মৌসুম শেষেই সংস্কার কাজ পুরোদমে শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক কয়েক দফার বন্যায় সিলেটে ৩৬২ কিলোমিটার সড়ক, সুনামগঞ্জে ৩৩২ কিলোমিটার সড়ক এবং মৌলভীবাজার জেলায় ১৯০.৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব সড়কের স্থানে স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গেছে, বেরিয়ে পড়েছে ইটের খোয়া ও পাথর। আবার অনেক স্থানে সড়কের পাশ ধসে পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্থ সড়কের মধ্যে সওজের আওতাধীন রয়েছে ১১২ কিলোমিটার। বাকি ২৫০ কিলোমিটার সড়ক এলজিইডির আওতায় রয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সওজের আওতাধীন সড়ক সংস্কারে ৭ কোটি টাকা এবং এলজিইডির আওতাধীন সড়ক সংস্কারে প্রায় ৬০ কোটি টাকা প্রয়োজন।

এজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে মন্ত্রণালয়ে ৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এলজিইডি সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন জানান, বন্যায় জেলার ১৩টি উপজেলার প্রায় আড়াই শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে, বন্যায় সুনামগঞ্জে ৩৩২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। তন্মধ্যে সওজের আওতাধীন সড়ক ২০ কিলোমিটার। এসব সড়ক সংস্কারে প্রায় ৩০ কোটি টাকা প্রয়োজন। অন্যদিকে জেলার ১১টি উপজেলায় এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্থ ৩১২ কিলোমিটার সংস্কারে ২০৫ কোটি টাকা প্রয়োজন। সংস্কারের অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।

সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সড়কের সংস্কার কাজ শুরু হবে।

এলজিইডি সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, সড়কের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। সংস্কারে অর্থ বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ১৯০.৬ কিলোমিটার সড়ক। তন্মধ্যে সওজের আওতাধীন সড়ক ৪.৬৩ কিলোমিটার। এসব ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে ১৪ কোটি টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। অন্যদিকে, এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্থ সড়কের পরিমাণ ১৮৬ কিলোমিটার। এসব সড়ক সংস্কারে ৩৫ কোটি টাকা প্রয়োজন।

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির হিসাব পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়ার পর সড়কের সংস্কার কাজ শুরু হবে।





সকল বিভাগ এর আরও খবর

মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)