শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে নেতার পুরুষাঙ্গ কেটে দিল নারী
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে নেতার পুরুষাঙ্গ কেটে দিল নারী
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে নেতার পুরুষাঙ্গ কেটে দিল নারী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) গাজীপুরের কালীগঞ্জে হিন্দু ধর্মের এক নারীর (৪০) বাড়িতে ঢুকে অনৈতিক কর্মকান্ডের চেষ্টা করায় তিন সন্তানের জনক অলিউল্লাহ (৪৫) নামের স্থানীয় যুবদল নেতার পুরুষাঙ্গ কিটে দিয়েছে ওই নারী শ্রমিক।

গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের আখাইলা পাড়া এলাকায় এঘটনা ঘটে। ওই নারী বিষয়টি মৌখিকভাবে কালীগঞ্জ থানায় জানিয়েছেন।

পুরুষাঙ্গ হারানো ওই যুবক একই এলাকার মফিজ উদ্দিনের (মইহা) ছেলে ও বক্তারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ওই নারী বলেন, স্বামী মাছ ধরাসহ যখন যা কাজ পান তা করেন। দুই সন্তান নিয়ে বড় অভাব অনটনের সংসার। তাই সংসারে স্বচ্ছলতা ফিরাতে নিজেও কালীগঞ্জ সদরের মূলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কারখানায় জুস, এনার্জি ডিংস ও দুধ-লাচ্ছি প্ল্যান্টে কাজ করি। গত দুই-তিনদিন ধরে বগলে ফোঁড়া নিয়ে ভুগছি। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে কাজে না গিয়ে বাড়িতেই ছিলাম। ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঘরের এক কক্ষে সন্তান ও অন্য কক্ষে আমি ঘুমিয়ে ছিলাম। আর স্বামী বাড়ির পাশে বেলাই বিলে মাছ ধরতে যায়। ঘরের জানালাটা ভাঙা থাকায় প্রতিদিন একটি দা নিরাপত্তার জন্য ঠিকা হিসেবে দিয়ে রাখি।

তিনি জানান, রাত দুইটা থেকে আড়াইটার দিকে জানালা দিয়ে কেউ ঘরে প্রবেশের চেষ্টা করলে, টের পেয়ে টর্চ লাইন ধরে জিজ্ঞেস করি কে ? তখন সে জানায় আমি অলি। তখন সে আমাকে অর্থের লোভ দেখিয়ে দরজা খুলে ঘরে ঢুকাতে বলে। এসময় অলি ঘরের দরজায় ধাক্কা দিলে তা নরবড়ে থাকায় এমনিতে খুলে যায়। পরে সে ঘরে ঢুকে আমাকে তার গোপনাঙ্গে তেল লাগিয়ে দিতে বলে। তখন কৌশল করে তাকে বিছানায় শুতে বলি। এবং সুকেস (ঘরে থাকা কাঠের আলমারি) এর নিচ থেকে ব্লেড আনতে যাই, তখন অলি বলে তুমি কি খুঁজ, তখন আমি বলি ভয়ের কিছু নেই তেলের বোতল খুঁজতেছি।

ওই নারী আরো জানান, পরে বাম হাতে ব্লেড নেই সাথে তেলের বোতলটাও আনি। এসময় তেল লাগানোর কথা বলে ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে দেই। তখন সে জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে আমি ঘুমন্ত ছেলেকে ডেকে তুলে বিষয়টি জানালে সেও ভয়ে চিৎকার করে।

এ সময় অলির যন্ত্রনায়-চিৎকারে তার চাচা-চাচী ছুটে আসে। তখন তাদের বলি যে, আমি অলির গোপনাঙ্গ কেটে দিয়েছি। পরে অলিকে তারা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজে আসা-যাওয়ার পথে অলি প্রায় সময় অর্থের লোভ দেখিয়ে কু-প্রস্তাব এবং নানাভাবে আমাকে হুমকি-দামকি দিত। গত প্রায় তিন মাস আগে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে টানা-হেঁচড়া করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অলিউল্লাহ। পরে আমার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে সে পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও অলির পরিবারকে জানালেও তারা উল্টো আমাকে দোষারোপ করতো। আর প্রমাণ চাইতো।

বখাটে ও মাদক সেবনকারী অলি এর আগে এক নারীকে ধর্ষণের চেষ্টা এবং সরকারপাড়া এলাকার এক গৃহবধুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলেও জানান ওই নারী শ্রমিক।

বক্তারপুর ইউনিয়নের (৪নং ওয়ার্ড) ব্রাহ্মনগাঁও গ্রামের মেম্বার মো. নুরুল ইসলাম জানান, অলিউল্লাহ সারাদিন কোন কাজ কর্ম করতো না। শুধু ঘুরে বেড়াতো, তার পেশা তাস ও জুয়া খেলা। এর আগে কাজে আসা-যাওয়ার পথে অলি ওই নারীকে রাস্তায় অশালিন আচরণের কথা আমাদেরকে এবং অলির পরিবারকে অবগত করেছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় হয়তো ওই নারী নিজেই এই ব্যবস্থা নিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, এ ব্যাপারে থানায় এসে ওই নারী মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে। তবে অলিউল্লাকে কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তা তিনি জানাতে পারেনি।





আর্কাইভ