শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর মুখমন্ডলে গরম পানি ছুড়ে দিল স্বামী
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর মুখমন্ডলে গরম পানি ছুড়ে দিল স্বামী
সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীর মুখমন্ডলে গরম পানি ছুড়ে দিল স্বামী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১০.২০) গাজীপুরের শ্রীপুরে গরম পানি ছুড়ে তাছলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মুখমন্ডল ঝলসে দেওয়ার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম আব্দুল জলিল (৩০)।

১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে তাছলিমাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাছলিমা শ্রীপুরের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের ওমর আলীর মেয়ে।

তাছলিমার বরাত দিয়ে পুলিশ জানায়, জলিলের সঙ্গে প্রায় আট বছর আগে তাছলিমার বিয়ে হয়। জলিল পেশায় একজন শ্রমিক। স্বামীর অনুরোধে সম্প্রতি তাসলিমা একটি এনজিও থেকে তাকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে দেয়। ওই ঋণের কিস্তির টাকা দিতে জলিল অপরাগতা প্রকাশ করলে রবিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে জলিল চুলা থেকে ভাত রান্নার গরম পানি নিয়ে তাছলিমার মুখে ছুড়ে মারে। এতে তাছলিমার মুখমন্ডল ঝলসে যায়।

এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে জলিল পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শ্রীপুর মডেল থানার এস আই জামিল উদ্দিন রাশেদ ও দগ্ধ গৃহবধূর খালাতো ভাই মফিজ উদ্দিন জানান, প্রায় একযুগ আগে আব্দুল জলিলের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাঠানটেক এলাকার মৃত ওমর আলীর মেয়ে তাছলিমার বিয়ে হয়। তাদের সংসারে জবা নামের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে। জলিল এলাকায় রং মিস্ত্রির কাজ করে। জলিল ব্যবসা করার কথা বলে কিছুদিন আগে স্ত্রী তাছলিমার মাধ্যমে পদক্ষেপ নামের স্থানীয় একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহন করে। ওই ঋণের কিস্তি বাবদ সাড়ে পাঁচশ টাকা মঙ্গলবার পরিশোধের কথা ছিল। কিন্তু তাছলিমা কিস্তির টাকা জোগাড় করতে পারে নি। এদিকে জলিলও কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে রবিবার রাতে স্বামী ও স্ত্রীর মাঝে বাকবিতন্ডা হয়। এসময় তাছলিমা রাতের ভাত রান্না করছিল। বাকবিতন্ডার এক পর্যায়ে জলিল ক্ষিপ্ত হয়ে তাছলিমাকে এলোপাথারী মারধর করে। এসময় জলিল ভাতের ফুটন্ত গরম পানি তাছলিমার উপর ঢেলে দেয়। এতে তাছলিমার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দগ্ধ তাছলিমার চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বরমী বাজারের একটি ক্লিনিকে পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্র্তি করে। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় তাছলিমা সোমবার তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছে। তবে ঘটনার পর থেকে জলিল পলাতক রয়েছে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)