সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসাপি গ্রুপ পর্বের ৩য় খেলায় ড্র করলো
বিকেএসাপি গ্রুপ পর্বের ৩য় খেলায় ড্র করলো
ক্রীড়া প্রতিবেদক :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১০.৩৩) বিকেএসপি অনূর্ধব-১৭ বালক দল সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর গ্রুপ পর্বের ৩য় খেলায় পয়েন্ট হারিয়েছে। আজকের (১৮ সেপ্টেম্বর) খেলায় বিকেএসপি আফগানিস্তানের সাথে ২-২ গোলে ড্র করেছে। আফগানিস্তান প্রথমেই ২১ ও ৩৯ মিনিটে ২ গোলে করে খেলায় এগিয়ে যায়্। বিকেএসপি ২ গোলে পিছিয়ে থেকে পরিকল্পিত খেলা খেলে সমতা ফিরিয়ে আনে। ৬৯ মিনিটে বিকেএসপি’র রেজওয়ান পেনাল্টি শুটআউট থেকে ১টি ও ৭৪ মি.মেরাজের ফ্রি কিক থেকে ২য় গোল পরিশোধ করে আফগানিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। বিকেএসপি প্রথম খেলায় আন্দামান এ্যান্ড নিকোবারের বিপক্ষে ওয়াক ওভার এবং সিকিমের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করছিল।
টুর্নামেন্টে মোট ৪০ টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে । পুল- ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে আন্দামান এ্যান্ড নিকোবার, সিকিম, আফগানিস্তান ও পাঞ্জাব। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেএসপি আফগানিস্তান ও ১৯ সেপ্টেম্বর পাঞ্জাবের বিপক্ষে খেলবে। ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ২৪ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ২৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিকেএসপি দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো. শাহাদত হোসেন ও মো. আনোয়ার হোসেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল