শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রোহিঙ্গা নারী ও শিশু আটক
গাজীপুরে রোহিঙ্গা নারী ও শিশু আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭ মি.) গাজীপুরের কালিয়াকৈর থেকে রোহিঙ্গা সন্দেহে এক নারী ও এক শিশুকে আটক করেছে পুলিশ।
আজ ৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বিথী কুমারী (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৮)।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই আজিবুর রহমান জানান, দুপুরে ওই নারী ও শিশু কালিয়াকৈরের ভান্নার পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ে অবস্থান নিয়ে খাবার খাচ্ছিল। অজ্ঞাত পরিচয়ের নারী-শিশুকে দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হলে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে তাদের আটক করে থানায় আনা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতদের চেহারা অন্যরকম হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়েছে। ছেলেটি তার নাম আব্দুল্লাহ এবং তার বাড়ি মিয়ানমার বলে জানিয়েছে। মিয়ানমারের নামটি সে ভালভাবেই উচ্চারণ করছে। তবে আটককৃত নারী তেমন কথা বলছে না। বাস এবং সিএনজিতে চড়ে তারা এ এলাকায় চলে আসে।
তিনি বলেন, প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল রবিবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট তাদের হস্তান্তর করা হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)