শুক্রবার ● ১৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় সেনাবাহিনীর সহাতায় সেগুন কাঠ জব্দ
লামায় সেনাবাহিনীর সহাতায় সেগুন কাঠ জব্দ

লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫২মি.) বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া এলাকা থেকে চোরাইপথে পাচারকালে ৮১ টুকরো সেগুন কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার রাতে জব্দকৃত কাঠের মুল্য প্রায় লাখ টাকা বলে বন বিভাগ সূত্রে জানাগেছে।
জানা গেছে, লামা বন বিভাগের তৈন রেঞ্জ এলাকা থেকে একটি চক্র নিয়মিত কাঠ পাচার করে আসছিল। আলীকদম মেজর জামানপাড়া হয়ে এ চক্রটি লামা রুপসীপাড়া ইউনিয়নের লামা-চিউনি খাল ব্যবহার করে সেগুনকাঠসহ বিভিন্ন প্রজাতির কাঠ পাচার করছিল। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার রাতে কাঠের কাছে পৌঁছলে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত কাঠ লামা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা