শিরোনাম:
●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » সিলেটে দীর্ঘদিন পর রাজপথ কাঁপালো বিএনপি
প্রথম পাতা » রাজনীতি » সিলেটে দীর্ঘদিন পর রাজপথ কাঁপালো বিএনপি
রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে দীর্ঘদিন পর রাজপথ কাঁপালো বিএনপি

---সিলেট প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০০মি.) সিলেটের মাঠে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপি। দীর্ঘদিন পর মাঠের রাজনীতিতে শোডাউন করেছে তারা। পাশাপাশি খণ্ডখণ্ড মিছিল করেছে অঙ্গ সংগঠনের নেতারা। রাজপথে প্রশাসনের মুখোমুখি হতেও পিছপা হচ্ছেন না নেতারা। এ কারণে সিনিয়র নেতারা অগ্রভাগে থেকে কর্মসূচি পালনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

গতকাল শনিবার সিলেটের রাজপথ কাঁপিয়েছে বিএনপির নেতারা। এমন কর্মসূচি গেল তিন বছরের মধ্যে সিলেটে পালিত হয়নি। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তার উপস্থিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতারা সাহস নিয়ে রাজপথে নেমে এসেছেন বলে জানিয়েছেন নেতারা।

কমিটি গঠনের পর থেকে এতোদিন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা হোমওয়ার্কে ব্যস্ত ছিলেন। জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড এমনকি পাড়ায় পাড়ায় দলকে সুসংগঠিত করতে ছুটে গেছেন সিলেটের নেতারা। প্রতিটি কমিটিই তারা গুরুত্ব সহকারে গঠনের পর সদস্য সংগ্রহ অভিযান চালান। আর সবই করেন দলের জেলা ও মহানগর পর্যায়ের সিনিয়র নেতারা।

এদিকে- শনিবার ও এর আগে বৃহস্পতিবার সিলেটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবারের কর্মসূচিতে পুলিশি বাধা ছিল। মিছিলের আগে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে লাঠিচার্জ করেছে। এরপরও জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের সরব অংশগ্রহণ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট বিএনপির নেতারা তাদের কর্মসূচি পালন করেন।

গতকাল তারা কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিকাল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জমায়েতের ঘোষণা দেন। আর এই ঘোষণায় বিপুলসংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হন কর্মসূচি পালনে। বিকাল ৩টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করেন তারা। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির আন্দোলন সংগ্রামে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন- অবৈধ সরকার দেশে নানা ঘটনার জন্ম দিচ্ছে। তারা গণতন্ত্রকে পদদলিত করে দেশের মানুষকে অবিরাম নির্যাতন চালাচ্ছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।

মাঠে যুবদল: কেন্দ্রীয় কর্মসূচি পালনে গতকাল মাঠে সরব ছিল যুবদলও। যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা নগরে মিছিল দিয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ করেছে।

যুবদলের মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিল। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদারের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র নেতা আবদুল আজিজ, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আবদুল মালেক, হাবিবুর রহমান হাবিব, সুহেল মাহমুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদল নেতা সাব্বির আহমদ, আবদুল খালিক, সাইদুর রহমান সাঈদ, সাহেদ আহমদ, ময়নুল ইসলাম মঞ্জুর, রেজওয়ান আহমদ, মকসুদুল করিম নোহেল, আবদুস সোবহান, ময়নুল ইসলাম স্বাধীন, মাসুদ আলী মাসুম, মঈন উদ্দিন প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ: মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। দুপুর ২টায় মিছিলটি সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় হতে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দীপক রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, কাউন্সিলর আবদুর রকিব তুহিন, শাহিদুল ইসলাম কাদির, আমিনুল হক বেলাল, জসিম উদ্দিন, আবুল খায়ের, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, আবদুল হান্নান, মোস্তফা কামাল ফরহাদ, দেওয়ান কামরান, আকবর হোসেন কয়ছর প্রমুখ।

এদিকে সিলেটের এমসি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদলের নেতারা বিক্ষোভ মিছিল করেছে।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)