শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল : খুনোখুনিতে বিব্রত আওয়ামীলীগ
প্রথম পাতা » জাতীয় » সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল : খুনোখুনিতে বিব্রত আওয়ামীলীগ
শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল : খুনোখুনিতে বিব্রত আওয়ামীলীগ

---সিলেট প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৮ মি.) সিলেটে ধারাবাহিকভাবে খুনোখুনিতে মত্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। দলীয় অভ্যন্তরীণ কোন্দল আর ব্যক্তিগত বিরোধের জেরে গত সাত বছরে ছাত্রলীগের আট কর্মী খুন হয়েছেন।

এ সময়ের মধ্যে ছাত্রলীগ ক্যাডারদের হাতে শ্রমিক ও ব্যবসায়ী হত্যার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত সোমবার খুন হয়েছেন ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ। ছাত্রলীগের এই খুনোখুনিতে বিব্রত তাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগ। এদিকে, গত বুধবার দিবাগত রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আওয়ামীলীগ দলীয় সূত্র জানিয়েছে, সামনে দুটি বড় নির্বাচন রয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং বছরের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন দুটির আগে ছাত্রলীগের এই খুনোখুনির ঘটনা সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে নেতিবাচক ধারণার তৈরী করবে। এতে নির্বাচনী রাজনীতিতে সিলেটে ক্ষতিগ্রস্থ হতে পারে আওয়ামী লীগ।

সিলেট আওয়ামী লীগের নেতারা বলছেন, ছাত্রলীগ নিজেরাই নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হচ্ছে। কিছুক্ষেত্রে ব্যক্তিগত বিরোধকেও সংগঠনের ওপর চাপানো হচ্ছে। গণমাধ্যমে এসব অপকর্মের ঘটনা প্রকাশ হওয়ায় অভিভাবক সংগঠন হিসেবে আওয়ামী লীগ নেতাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘ছাত্রলীগের এসব কর্মকান্ড সার্বিকভাবে রাজনীতির ওপর, দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে বড় বিষয়, আমরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। তবে অনেক খুনের সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। পেছনে খুঁজলে দেখা যায়, ব্যক্তিগত বিরোধে খুন হয়। কিন্তু সেগুলোতে রাজনৈতিক রঙ মাখানো হয়।’

ছাত্রলীগের এসব কর্মকান্ড ‘শক্তভাবে দেখা উচিত’ মন্তব্য করে তিনি বলেন, ‘সামনে দুটি বড় নির্বাচন রয়েছে। তার আগে এসব কর্মকান্ড-অবশ্যই নেতিবাচক। এসবের পেছনে কোন নেতার ইন্ধন থাকলে জনগণ অবশ্যই বিচার করবে।’

জানা যায়, গত সোমবার ওমর হত্যাকান্ডের আগে গত ১৩ সেপ্টেম্বর নগরীর শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগকর্মী জাকারিয়া মো. মাসুম। গত ১৭ জুলাই সিলেটের বিয়ানীবাজার কলেজে দলীয় কর্মীদের গুলিতে খুন হন ছাত্রলীগকর্মী খালেদ আহমদ লিটু। ২০১৬ সালের ১৯ জানুয়ারি গ্রুপিং রাজনীতির বলি হন ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান। ২০১৫ সালের ১২ আগস্ট মদন মোহন কলেজে দলীয় ক্যাডারদের ছুরিকাঘাতে খুন ছাত্রলীগকর্মী আব্দুল আলী। ২০১৪ সালের ১৪ জুলাই নগরীর কালীবাড়ি এলাকায় স্ট্যান্ড দখল নিয়ে খুন স্থানীয় ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ। ওই বছরের ২০ নভেম্বর শাবিতে হল দখলকে কেন্দ্র করে খুন ছাত্রলীগকর্মী সুমন চন্দ্র দাস। ২০১০ সালের ১২ জুলাই ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে খুন উদয়েন্দু সিংহ পলাশ।

এছাড়া ২০১৬ সালের মে দিবসে নগরীর শামীমাবাদে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় নিহত হন শ্রমিক ইসলাম হোসেন। ওই বছরের ১০ জুলাই পাঠানটুলা এলাকায় ছাত্রলীগের ক্যাডারদের হামলায় খুন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ অন্তর।
এছাড়া গেল বছরের আগস্টে জিন্দাবাজারে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুলেমান।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ