শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৪৫মি.)
খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সমায়ুন চাকমা (৪৫) নামে সংস্কারপন্থি নামে পরিচিত পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।
আজ ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরে কমলছড়ি ভুয়াছড়ির খ্রীষ্টান্ত পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে, সেনাবাহিনী ও পুলিশ।
খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়ন এর স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সন্ধ্যা ৭টার দিকে খ্রীষ্টান্ত পাড়ায় প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত হয়। নিহত সমায়ুন চাকমা পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য।
পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি খুবই দূর্গম। পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা