সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিশ্বনাথে আমন ক্ষেতে পোকার আক্রমন কৃষকের মাথায় হাত
বিশ্বনাথে আমন ক্ষেতে পোকার আক্রমন কৃষকের মাথায় হাত
বিশ্বনাথ প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.১৭মি.) বিশ্বনাথে আমন ধানে ব্রাউন প্লান্ট হপারের (বিপিএইচ) আক্রমণ দেখা দিয়েছে। ক্ষেতে এ পোকার আক্রমণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে। দু/একদিনের মধ্যে ক্ষেতের ধান শুকিয়ে যাচ্ছে। তার দু’দিন পর ধান গাছ খড়ে পরিণত হচ্ছে। দ্রুত আক্রমণকারী এ পোকার হাত থেকে আমন ধান রক্ষায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার কৃষি অফিস জানিয়েছে, এ বছর উপজেলার ১১হাজার ৪৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু রোপা আমনের ক্ষেতে ব্রাউন প্লান্ট হপারের আক্রমণ দেখা দিয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
উপজেলার হিমিদপুর গ্রামের আইয়ুম মোহাম্মদ বলেন, আড়াই বিঘা জমিতে রোপা আমনের আবাদ করেছি। সবেমাত্র ধান বের হয়েছে। এর মধ্যেই চার/পাঁচদিন আগে জমির ধানে ব্রাউন প্লান্ট হপারের (গাছ ফড়িং পোকা) আক্রমণ হয়েছে। ক্ষেতের ধান শুকিয়ে গেছে। ওষুধ কিনে স্প্রে করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন ক্ষেতের ধান খাড়ে পরিণত হয়েছে। আশ-পাশের জমিতেও এ পোকার আক্রমণ হয়েছে। সে সব ক্ষেতের মালিকরা ক্ষেতের ফসল রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান বলেন, এখানে বিপিএইচ পোকার আক্রমন নেই। আর এখন বৃষ্টি হয়ে গেছে পোকার আক্রমণ হবেনা।





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ