সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আবাসিক হোটেলে অভিযান ১৬ নারী-পুরুষকে কারাদণ্ড
আবাসিক হোটেলে অভিযান ১৬ নারী-পুরুষকে কারাদণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) গাজীপুরে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
২২ অক্টোবর রবিবার রাত ৭টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই- খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার রাত ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় আবাসিক হোটেল হ্যাপী ডে ইন এবং হোতাপাড়া এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এসময় ওই দুটি হোটেল থেকে ৮ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ নারীকে ১৫ দিনের এবং ৮ পুরুষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)