বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ময়মনসিংহ অফিস :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০০মি.) ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দকে নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক পত্রে গতকাল বুধবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার রাশেদ হোসেন চৌধুরী।
গত ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি তারাকান্দা উপজেলার বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিস্ফোরক আইনে মামলার তদন্ত শেষে পুলিশ আবুল বাশার আকন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আদেশ জারি করে।
অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ এ ব্যাপারে বলেন, এ বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হবে।





ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর