শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাইনীব্রিজ ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক নদীতে : পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে
প্রথম পাতা » কৃষি » মাইনীব্রিজ ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক নদীতে : পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইনীব্রিজ ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক নদীতে : পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ ভেঙ্গে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় বাবুছড়া থেকে কাঠ বোঝাই ট্রাক জেলা সদরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে বেইলী ব্রিজের একাংশ দেবে গিয়ে কাঠ বোঝাই ট্রাকটি নদীর চড়ে পড়ে যায়।
ফলে উপজেলার বাবুছড়া, কবাখালী, দীঘিনালা ইউনিয়ন ছাড়াও রাঙামাটি জেলার সাজেক এবং বাঘাইছড়ি উপজেলার সাথে সকল প্রকার ভারীযান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপর খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী বীরভদ্র চাকমা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় বাবুছড়া থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৪৭০৭) জেলা সদরে যাওয়ার সময় বেইলী ব্রিজটি অতিক্রম করার সময় ব্রিজের পশ্চিমাংশ হঠাৎ করেই ভেঙ্গে যায়। এতে কাঠ বোঝাই ট্রাকটি উল্টে নদীর চড়ে পরে যায়। এসময় ট্রাকের চালক সহকারী লাফ দিয়ে নামার সময় হালকা ব্যাথা পায়। ঘটনার পর চালক ও চালকসহকারী পালিয়ে যায়।
এদিকে ঘটনার পর থেকে দীঘিনালা উপজেলার সাথে বাবুছড়া, কবাখালী, দীঘিনালা ইউনিয়ন ছাড়াও রাঙামাটি জেলার সাজেক এবং বাঘাইছড়ি উপজেলার সাথে সকল প্রকার ভারীযান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিকালে সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাদের গাড়ি নদীর বিপরীর পাড়ে আটকা পড়ে।
এব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী বীরভদ্র চাকমা জানান, প্রথমমত ব্রিজটি অনেক পুরাতন এবং অতিরিক্ত ভারের কারণে ব্রিজটি ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাকটি নদীতে পড়ে গেছে। তিনি আরো জানান, বেইলী ব্রিজের সরঞ্জামগুলো সংগ্রহ করা গেলে সপ্তাহ-দশ দিনের মধ্যে চালূ করা যাবে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্ত কাঠ বোঝাই এবং ব্রিজটি পুরাতন হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেহ গুরুতর আহত হয়নি।





আর্কাইভ