শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » অবশেষে বিদ্যুৎ পেল মহালছড়ির ৮ গ্রামের মানুষ
প্রথম পাতা » খাগড়াছড়ি » অবশেষে বিদ্যুৎ পেল মহালছড়ির ৮ গ্রামের মানুষ
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে বিদ্যুৎ পেল মহালছড়ির ৮ গ্রামের মানুষ

---মহালছড়ি প্রতিনিধি ::  (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৬মি.) অবশেষে দীর্ঘদিনের প্রতিক্ষীত বিদ্যুৎ সংযোগ পেল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কায়াংঘাট ইউনিয়নের পূর্ব মানিকছড়ি, ঘাটঘর পাড়া, মার বাড়ি পাড়া, মধ্য পাড়া, চেয়ারম্যান পাড়া, উল্টাছড়ি শীলানন্দ ভান্তে কুটির এলাকাসহ মোট ৮ গ্রামের মানুষ ।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় খাগড়াছড়ি সদর উপজেলার বিজিতলা থেকে এ সংযোগ দেওয়া হয়।
এ নিয়ে গত ১৪ অক্টোবর “বৈদ্যুতিক লাইন আছে, বিদ্যুত সংযোগ নেই” শিরোনামে দৈনিক ১টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে বিদ্যুৎ বিভাগের টনক নড়ে। সংবাদ প্রকাশের পরদিন থেকে ৮ গ্রামে দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ শুরু করে বিদ্যুত বিভাগের শ্রমিকেরা। লাইন সংযোগ দেওয়ার উপযোগী করে গতকাল ২৭ অক্টোবর শুক্রবার বিকালের দিকে সংযোগ দেওয়া হয়। বিদ্যুত সংযোগ পাওয়ার পর পরই এলাকা মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

শুক্রবার সকালে পূর্ব মানিকছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ বিতরণ বিভাগের লোকজন মিটার আবেদনকারীদের বাড়িতে বাড়িতে মিটার স্থাপনের কাজ করছেন। এ সময় গ্রামের মানুষ কাজ দেখতে ভিড় করেন। কর্মরত অবস্থায় এক শ্রমিক বলেন, সর্বপ্রথম তারা পূর্ব মানিকছড়ি গ্রামে মিটার স্থাপনের কাজ শুরু করেছেন।
পূর্ব মানিকছড়ি গ্রামের সজীবন চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তিন টার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ভোল্টেজও মোটামুটি আছে। লাইট জ¦লছে, পাখাও ঘুরছে। সব কিছু ঠিকটাক কাজ করছে। বিগত তিন বছর বিদ্যুৎ লাইন থাকার পরও সংযোগ না পাওয়ার কারণে আমরা বিদ্যুৎ বঞ্চিত ছিলাম। সেটি আজ পুরণ হল।
পূর্ব মানিকছড়ি গ্রামের স্থানীয় সুমন চাকমা সংবাদ মাধ্যম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এতদিন আমরা খুব কষ্টে ছিলাম। ৩ বছর ধরে বিদ্যুৎ না আসায় এলাকা মানুষদের মধ্যে হতাশা দেখা যায়। আমরা বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমি বলব, আমাদের দুর্দশার চিত্র সংবাদ পত্রে তুলে ধরার কারণে যে কাজটি হয়েছে, এতে আমরা শতভাগ সফলতা পেয়েছি।

কায়াংঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন বিদ্যুত সংযোগ পেয়েছি। আমার বাসায় মিটার বসানো হয়েছে। দীর্ঘদিনের কাঙ্খিত বিদ্যুত সংযোগ পেয়ে এলাকার জনসাধারণের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ক্যায়াংঘাট ইউনিয়নের মোট ৮টি গ্রামে ১১ হাজার কেভি বিদ্যুত সঞ্চালন লাইন স্থাপন শেষ হয় ২০১৪ সালে ডিসেম্বরে মাসে। প্রকল্পের কাজ সম্পন্ন করে গ্রামগুলোতে বিদ্যুত সরবরাহের জন্য ২০১৫ সালে এপ্রিল মাসে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগকে হস্তান্তর করে প্রকল্প বিভাগ। বিতরণ বিভাগ ও সঞ্চালন বিভাগ এর সমন্বয়হীনতার কারণে বিদ্যুত সঞ্চালনের কাজ সম্পন্ন হওয়ার প্রায় তিন বছর পরও বিদ্যুৎ সংযোগ পায়নি ঐ এলাকার জনসাধারণ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)