শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » র‌্যাবের জালে মসজিদে বোমা হামলাকারি আসামী আটক
প্রথম পাতা » অপরাধ » র‌্যাবের জালে মসজিদে বোমা হামলাকারি আসামী আটক
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাবের জালে মসজিদে বোমা হামলাকারি আসামী আটক

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.) চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসিজদে বোমা হামলার চার্জশীট ভুক্ত আসামী বাবলুর রহমানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গাফফার সর্দারের ছেলে। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ প্রেস ব্রিফিং-এ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লী আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদি হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলার আসামী মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত। বাবুলর রহমান নব্য জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানান র‌্যাব কর্মকর্তা মুনির আহমেদ। তিনি আরো জানান, মামলার আসামী জঙ্গিরা চট্টগ্রামের নৌ বাহিনীর শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটিতে ক্যান্টিন বয় হিসাবে কাজ করতো। প্রথমে শহিদ মোয়াজ্জেম নৌঘাটির মসজিদে হামলার পরিকল্পনা ছিল। পরে তারা পরিকল্পনা বাতিল করে ঈঁশা খা নৌঘাটির মসজিদে হামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলুর রহমান এসব কথা স্বীকার করেছে। সে ঝিনাইদহ এসে আত্মগোপনে ছিল। বাবলুর রহমান পালিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সময় আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।





আর্কাইভ