মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বড়াইগ্রামের মহিষলুটি বিল প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন
বড়াইগ্রামের মহিষলুটি বিল প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি :: নিজের জমির উপর দিয়ে খাল না কাটার দাবীতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা ৷ উপজেলা প্রকৌশল বিভাগ অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় মহিষলুটি বিল উপ-প্রকল্প নামে বিলে খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প নিয়েছে ৷
মঙ্গলবার সকালে চান্দাইয়ে রাজাপুর-জোনাইল ফিডার সড়কে এ মানববন্ধনে প্রায় ৪ শতাধিক কৃষক অংশ নেন ৷ মানববন্ধনকালে চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহিম মাষ্টার, আনোয়ার হোসেন ও আলাল খাঁ বক্তব্য রাখেন ৷
এ সময় বক্তারা বলেন, কৃষকদের ব্যাক্তি মালিকানা জমির ওপর দিয়ে খাল খনন ও বেড়িবাঁধ করা হলে ব্যাপক পরিমাণ জমি নষ্ট হবে ৷ ফসলের জমি হারিয়ে অনেক কৃষকের পথে বসার উপক্রম হবে ৷ তারা কৃষকের আবাদী জমিতে খাল না কেটে প্রকল্প বাস্তাবায়নে বিকল্প ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ৷
আপলোড : ২৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২০মিঃ





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা