বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পৌর মেয়রসহ আ’লীগের ২শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে পৌর মেয়রসহ আ’লীগের ২শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৪৪মি.) খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৌর সভার মেয়র মো. রফিকুল আলমসহ অপর গ্রুপের দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলমসহ ৬৫ জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের নেতা মো. বেলাল হোসেনের ওপর হামলার জের ধরে মঙ্গলবার খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৭ জন আহত হন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন লাঞ্ছিত হন।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড