শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই লোকালয়ে জনতার হাতে ধরা পড়েছে অজগর সাপ
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই লোকালয়ে জনতার হাতে ধরা পড়েছে অজগর সাপ
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই লোকালয়ে জনতার হাতে ধরা পড়েছে অজগর সাপ

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১১.০৫মি.) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে জনতার হাতে। গতকাল বুধবার ১ নভেম্বর বিকালে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের স্বাহ্য কর্মকর্তা বিজয় মারমার বাসভবনের সামনে এই সাপটি ধরা পড়ে।

বিজয় মারমার কাছ থেকে জানা যায়, প্রথমে তাঁর বাসভবনের পাশে বাঁশ ঝাড়ে তার ছেলে যোহানন মারমা সাপটিকে দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সাপটিকে এক পলক দেখার জন্য জনতার ভিড় লেগে যায়। সাধারণত এই সাপকে চিড়িয়াখানায় কিংবা বনে দেখা যায়। পরে মিশন এলাকার বিজয় মারমাসহ কয়েকজন মিলে সাপটিকে বাঁশ দিয়ে ধরে বস্তাবন্দী করেন। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমকে অবহিত করা হয়। নির্বাহী কর্মকর্তার উপস্হিতিতে সন্ধ্যায় উপজেলা রেস্ট হাউজ চত্বরে অজগর সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বিজয় মারমা আরো বলেন কখনো এই এলাকায় অজগর সাপ চোখে পড়েনি।এই প্রথমবারের মতো মিশন এলাকায় জনাকীর্ণ এলাকায় এই ধরনের অজগর সাপ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র দীপ্ত দে জানান, অজগর সাপটি পাইটন মালুরাস যাকে সাধারন নামে বাঙলা পাইটন নামে ডাকা হয়। সাধারনত এই ধরনের সাপগুলো বিষাক্ত না হলেও মাংশাসী হয়। অাকারে অনেক বড় অার লম্বা। যা আকারে ৩ থেকে ৪ মিটার লম্বা হয়ে থাকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)