শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিনোদন » নিষ্ঠুর বন্ধুরে তর মনে কি দয়া মায়া “নাইওরে’ গানটি নকল করার প্রতিবাদে সভা
প্রথম পাতা » বিনোদন » নিষ্ঠুর বন্ধুরে তর মনে কি দয়া মায়া “নাইওরে’ গানটি নকল করার প্রতিবাদে সভা
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিষ্ঠুর বন্ধুরে তর মনে কি দয়া মায়া “নাইওরে’ গানটি নকল করার প্রতিবাদে সভা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১২.২৭মি.) গীতিকার ফারুক মিয়ার রচিত গান নকল করার প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গীতিকার পরিষদের নেতৃবৃন্দ। সন্ধ্যায় উপজেলা সদরের পুরানবাজারস্থ একটি রেষ্ঠুরেন্টের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
গীতিকার ও বিশ্বনাথ গীতিকার পরিসদের সভাপতি শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন, একজন গীতিকারের গান নকল করে নিজের নামে পরিবেশন করা খুবই দুঃখজনক ও অপরাধ। যে অপরাদের কথা চিন্তা না করে নিজের দাবি করে শিল্পীদিয়ে গান পরিবেশন করায় এরচেয়ে বড় অপরাধ আর হতে পারেনা।
বিশ্বনাথ গীতিকার পরিষদের সহ-সভাপতি বাউল ফারুক মিয়ার রচিত গানের বই প্রেম জ্বালার ২৯ নং গান নিষ্ঠুর বন্ধুরে তর মনে কি দয়া মায়া “নাইওরে’ গানটি ছাতক উপজেলার মঈনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহিমউদ্দিনের নামে পরিবেশন করানোর জন্য নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, রহিমউদ্দিন গীতিকার নন, তিনি অন্যের রচিত গান নিয়ে কিভাবে গীতিকার হবেন ? অন্যের রচিত গান দিয়ে যদি গীতিকার হওয়া যেত তাহলে সবাই গীতিকার হতে পারত। ভবিষৎতে রহিমউদ্দিন ফারুক মিয়ার রচিত গান পরিবেশন করলে আইনের সহযোগিতা নিয়ে তার জবাব দেয়া হবে।
বিশ্বনাথ ফেমাস লেখক ফোরাম এর সহ-সাধারণ সম্পাদক মাষ্টার মো. তৌফিক চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল ফেডারেশন এর ভাইস-চেয়ারম্যান বাউল বিরহী কালা মিয়া, বিশ্বনাথ ফেমাস লেখক ফোরামের সভাপতি এখলাছুর রহমান, গীতিকার ফয়জুল হক, বাউল ভাসানী বারিক, বাউল সমুজ আলী, ইসমাইল আলী, গীতিকার আমির আলী, এন আই রিপন, রাসেল রহমান, মো. কাওছার আলী, সিরাজ মিয়া, সিরাজ আলী ও সুজন মিয়া প্রমুখ।

এসময় বিশ্বনাথে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ